মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আমাকে ফাঁসানো হচ্ছে-পরীমনি

নিজস্ব প্রতিবেদক / ১০৩ জন দেখেছেন
আপডেট : August 10, 2021

আলোচিত চিত্র নায়িকা পরীমনি বলেছেন, আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে আর আপনারা হাসছেন।

মঙ্গলবার (১০ আগস্ট) মাদক মামলায় দ্বিতীয় দফা রিমান্ড শুনানি শেষে বেরিয়ে লিফটে উঠার আগে উৎসুক জনতাকে উদ্দেশ্য করে চিত্রনায়িকা পরীমনি এ কথা বলেন।

চিত্রনায়িকা পরীমনিকে ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস রিমান্ডের এই আদেশ দেন।

চার দিনের রিমান্ড শেষে এ দিন আদালতে হাজির করে চিত্রনায়িকা পরীমনিকে ফের ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও একই মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

রিমান্ড শুনানিকালে পরীমনি চশমার নিচে হাত দিয়ে চোখ মুছছিলেন। প্রযোজক নজরুল ইসলাম রাজ ছিলেন খুবই বিমর্ষ। অপরদিকে আশরাফুল ইসলাম দীপুকে কাঁদতে দেখা যায়।


অন্যান্য সংবাদ