শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আমরা চাই স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : April 6, 2023

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন দেশের শাসনতন্ত্র মে‌নেই হবে। আমরা আমাদের শাসনতন্ত্র অনুযায়ী নির্বাচন করবো। কারও অন্য ধরনের কোনো চিন্তা থাকলে ভুল চিন্তা। আমরা সংবিধান ও আইনের শাসনে বিশ্বাসী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (৫ এপ্রিল) রাজধানীর এক‌টি হোটেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

আগামী ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা রয়েছেন ড. মোমে‌নের। সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। সফর প্রসঙ্গে মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আমাকে দাওয়াত দিয়েছেন। আমরা খুব ভাগ্যবান, কারণ পরপর তিনবার তার দাওয়াত পেলাম।

নির্বাচন নি‌য়ে ব্লিঙ্কেনের সঙ্গে আলাপ নি‌য়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন। আমেরিকাও চায় স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন। এ নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। আমরা স্বচ্ছ ব্যালট বাক্স করেছি। আগে ভুয়া হতো। এখন যেন না হয়, সে জন্য আমরা স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছি, তারাই নির্বাচন করবে। নির্বাচন কমিশনের দায় দায়িত্ব হচ্ছে স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান। সরকার অবশ্যই কমিশনকে সাহায্য করবে।

তিনি আরও বলেন, আমরা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছি। ৭০-৭১ সালে যখন গণতন্ত্র প্রত্যাখ্যাত হয়, তখন আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। ৩০ লাখ লোক জীবন দিয়েছে গণতন্ত্র সমুন্নত করার জন্য। সে কারণে আমাদেরকে অন্যদের গণতন্ত্র শেখানোর প্রয়োজন নেই। এটা আমাদের হাড়ে হাড়ে। আমাদের রক্তেই গণতন্ত্র। আমেরিকা আমাদের সবচেয়ে বড় বন্ধু দেশ। তারা আমাদের বড় বিনিয়োগকারী দেশ। সেখানে আমাদের অন্যতম রপ্তানি গন্তব্য।


অন্যান্য সংবাদ