মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

আফ্রিকার বাইরে ৩০টি দেশে মাংকিপক্স

রিপোর্টারের নাম : / ৪৮ জন দেখেছেন
আপডেট : June 4, 2022

আফ্রিকার বাইরেও বিশ্বের অন্তত ৩০টি দেশে সাড়ে পাঁচশ’র বেশি মানুষ মাংকিপক্সে আক্রান্ত হয়েছে। আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর রয়টার্স।

আফ্রিকার বাইরে নতুন নতুন দেশে শনাক্তের হার বাড়তে থাকায় উদ্বিগ্ন বিজ্ঞানীরা। কারণ যারা শনাক্ত হয়েছেন তাদের কেউই আফ্রিকায় ভ্রমণের ইতিহাস নেই। বিশ্বে ১৯৭০ সালে প্রথম মাংকিপক্স ভাইরাস শনাক্ত হয়েছিল।

নাইজেরিয়ায় ২০১৭ সাল থেকে মাংকিপক্সের প্রাদুর্ভাব দেখা দেয়। এখন পর্যন্ত দেশটিতে ৬০০ জন সন্দেহভাজন এবং প্রায় ২৫০ জন শনাক্ত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের মহাপরিচালক ইফেদায়ো অ্যাডেটিফা।

বিশ্বের উন্নত দেশগুলোয় মাংকিপক্সে শনাক্ত মোকাবিলায় শনাক্তকরণ পদ্ধতি ও টিকা সরবরাহে প্রতিশ্রুতি দিয়েছে বায়োফার্মাসিউটিক্যাল খাতের প্রতিষ্ঠানগুলো।

মাংকিপক্স একটি প্রাণীবাহিত রোগ। এটি অন্য প্রাণীদের থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। মাংকিপক্সে আক্রান্তদের নির্দিষ্ট ওষুধ বা চিকিৎসা পদ্ধতি নেই। পরিসংখ্যান অনুসারে, স্মলপক্সের টিকা ৮০ শতাংশ ক্ষেত্রে মাংকিপক্সের বিরুদ্ধে কাজ করে।


অন্যান্য সংবাদ