মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

আফগানিস্তানে শিখ মন্দিরে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

রিপোর্টারের নাম : / ৫৬ জন দেখেছেন
আপডেট : June 18, 2022
আফগানিস্তানে শিখ মন্দিরে বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিখ মন্দিরে শনিবার সকালে একটি বিস্ফোরণ ঘটেছে। মন্দিরের একজন কর্মকর্তা বলেছেন, তবে হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়। খবর রয়টার্সের।

ওই কর্মকর্তা গোরনাম সিং রয়টার্সকে জানিয়েছেন, মন্দিরের ভেতরে প্রায় ৩০ জন লোক ছিল। তাদের মধ্যে কতজন জীবিত বা কতজন মৃত আমরা জানি না। তালেবানরা আমাদের ভেতরে যেতে দিচ্ছে না, আমরা জানি না কী করতে হবে।

তালেবান কর্মকর্তারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেননি এবং বিস্ফোরণের পেছনে কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। আফগানিস্তানের টোলো নিউজ যে ফুটেজ প্রচার করেছে তাতে দেখা যায়, ওই এলাকায় ভারী ধূসর ধোঁয়া উঠছে।

আফগানিস্তানের তালেবান শাসকরা বলছে, তারা আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিকে সুরক্ষিত করেছে। তবে আন্তর্জাতিক কর্মকর্তা এবং বিশ্লেষকরা বলছেন যে, জঙ্গিবাদের পুনরুত্থানের ঝুঁকি রয়ে গেছে।

সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে একাধিক হামলা হয়েছে। এসব হামলার কয়েকটির দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী। প্রসঙ্গত, মুসলিম প্রধান আফগানিস্তানে অল্প পরিমাণ শিখ ধর্মাবলম্বী রয়েছে। তালেবানরা গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসার আগে দেশটিতে শিখ পরিবারের প্রায় ৩০০ সদস্য ছিল। তালেবানরা ক্ষমতায় আসার পর অনেকেই দেশ ছেড়েছেন বলে জানা গেছে।


অন্যান্য সংবাদ