শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অলিম্পিকে কেলির রেকর্ড

স্পোর্টস ডেস্ক / ৯৯ জন দেখেছেন
আপডেট : July 27, 2021

এবার অলিম্পিক রেকর্ডটাও নিজের নামে করে নিলেন অস্ট্রেলিয়ার ২০ বছর বয়সী সাঁতারু কেলি ম্যাককিওন। কারণ নারীদের সাঁতারে ১০০ মিটার ব্যাকস্ট্রোকের বিশ্বরেকর্ড তারই দখলে।

মঙ্গলবার টোকিওর একুয়াটিকস সেন্টারে মাত্র ৫৭.৪৭ সেকেন্ডে ১০০ মিটার ব্যাকস্ট্রোক শেষ করে স্বর্ণপদক জিতেছেন কেলি। তিনি ভেঙেছেন যুক্তরাষ্ট্রের রেগান স্মিথের করা ৫৭.৮৬ সেকেন্ডের রেকর্ড।

তবে অলিম্পিক রেকর্ড গড়লেও অল্পের জন্য নিজের করা বিশ্বরেকর্ড ভাঙা হয়নি কেলির। চলতি বছরের জুনে ৫৭.৪৫ সেকেন্ডে ১০০ মিটার ব্যাকস্ট্রোক শেষ করেছিলেন কেলি। এবার নিয়েছেন ০.০২ সেকেন্ড বেশি।

এই ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন কানাডার কাইল ম্যাসি। তিনি সময় নিয়েছেন ৫৭.৭২ সেকেন্ড। অন্যদিকে ৫৮.০৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের রেগান স্মিথ।

অলিম্পিক রেকর্ড গড়ার পথে রেসটা মোটেও সহজ ছিল না কেলির জন্য। প্রথম ৫০ মিটারে এগিয়ে ছিলেন রৌপ্য জেতা কাইল ম্যাসি। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষের ৫০ মিটারে বাজিমাত করেন কেলি।

স্বর্ণ জেতার পর তিনি বলেছেন, ‘শেষের ২০ মিটার বাকি থাকতে আমার পা ব্যথা করছিল। আমি নিশ্চিত টিভিতেও এটি স্পষ্ট বোঝা গেছে। তবে এসব মাথায় রেখেই আমি অনুশীলন করেছি। আমি জানতাম শেষ দিকে ভালো করলেই পদকের মঞ্চে দাঁড়াতে পারব আমি।’

ক্যারিয়ারের এত বড় অর্জনের দিন পরিবার-পরিজন কেউ কাছে নেই, তাই মানসিকভাবে বিষয়টা মোটেও সহজ নয় বলে জানালেন কেলি। ,


অন্যান্য সংবাদ