শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অলিম্পিকে আর্জেন্টিনার বিদায়, শেষ আটে স্পেন

স্পোর্টস ডেস্ক / ৭৮ জন দেখেছেন
আপডেট : July 28, 2021

টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে বিদায় নিয়েছে আর্জেন্টনা। আর গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন।

‘সি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ আটে উঠল মিশর।
কোয়ার্টার ফাইনালে উঠতে শেষ রাউন্ডের এ ম্যাচ জিততেই হতো আর্জেন্টিনাকে। তবে সেটা আর করতে পারেনি আলবিসেলেস্তারা।

এদিন প্রথমার্ধে গোলশুন্য ব্যবধানে সমতায় ছিল দুই দল। বিরতির পর ৬৬ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিডফিল্ডার মিকেল মেরিনো। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে মিডফিল্ডার টমাস বেলমন্তের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। শেষ দিকে দারুণ খেলেও জয়সূচক গোলের দেখা পায়নি কোপা আমেরিকাজয়ী দেশটি।

গ্রুপে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন দল হয়ে শেষ আটে উঠল স্পেন। আজই অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারানো মিশর ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ আটে স্পেনের সঙ্গী হলো।

আর ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে বিদায় নিল আর্জেন্টিনা। বিদায়ে তাদের সঙ্গী অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ ম্যাচে ৩ পয়েন্ট।


অন্যান্য সংবাদ