মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী আপিল বিভাগেও দ্রুত নিস্পত্তি হবে রামিসা হত্যা মামলার রায়: অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অন্তত ৪ জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত থাকলো বাংলাদেশ ফিফা সভাপতি পদে ফ্রান্সের দিয়ালো মেসি আসতে চাইলে স্বাগত, বললেন স্কালোনি নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তনের আভাস বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ

একের পর এক অভাব তাড়া করে বেড়াচ্ছে শ্রীলঙ্কানদের

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : July 5, 2022
একের পর এক অভাব তাড়া করে বেড়াচ্ছে শ্রীলঙ্কানদের

অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কাতে যেন একের পর এক সমস্যা ঘিরে ধরছে। জ্বালানি তেল সংকটের পাশাপাশি দেশটিতে খাবারের সংকটের সঙ্গে এবার যুক্ত হয়েছে শিশু খাদ্য। ফলে শিশুদের দুধ খাওয়াতে পারছেন না মায়েরা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে- শ্রীলঙ্কার একটি স্থানে অনেক মানুষের জন্য রান্না হচ্ছে। যেখানে থেকে রান্নার মৌ মৌ গন্ধ বের হচ্ছে। এখানে এক প্লেট খাবারের জন্য শত শত মানুষ ভিড় করছে। যেখানে শিশুসহ অনেক মা রয়েছেন।

এমনই একজন হলেন চন্দ্রিকা মানেল। তিনি চার সন্তানের জননী। তিন তার সন্তানদের খাবার খাওয়ানোর সময় বলেন, এখানে এত সংকট দেখা দিয়েছে যে একটি রুটি কিনতে গেলেও সংগ্রাম করতে হয়।

তিনি বলেন, অধিকাংশ সময় আমি বাচ্চাদের ভাত এবং দুধ দিয়ে থাকি। কিন্তু শাক পাতা রান্না করতে পারি না। কারণ এগুলো খুবই ব্যয় বহুল হয়ে পড়েছে।

সম্প্রতি শ্রীলঙ্কাতে বৈদেশিক রিজার্ভের কমতি এবং ক্রমাগত মুদ্রাস্ফীতির কারণে অর্থনীতিতে ধস নামে। এছাড়া প্রেসিডেন্ট গোটাবে রাজপাকসের কিছু উচ্চ বিলাসী সিদ্ধান্তের কারণে আজ শ্রীলঙ্কার এ অবস্থা। সেই সঙ্গে রয়েছে করোনা মহামারিতে পর্যটন শিল্পের ধস।

এদিকে ইউনিসেফ জানিয়েছে বর্তমানে শ্রীলঙ্কাতে মানবিক সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, দেশের প্রায় ৭০ শতাংশ পরিবার তাদের খাদ্যের পরিমান কমিয়ে দিয়েছে। এছাড়া তেল এবং জরুরি মেডিকেল সেবাও ফুরিয়ে আসছে।

চন্দ্রিকা মানেল বলেন, জীবনধারণ আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। এজন্য আমাদের ঋণ নিতে হচ্ছে।

অনেকে আবার সন্তানদের দিনের পর দিন কাঁঠাল রান্না করে খাওচ্ছে। এমন অবস্থায় পর্যাপ্ত খাবার পাচ্ছে না শিশুরা। ফলে তাদের শরীরে পুষ্টির অভাব দেখা দিয়েছে।


অন্যান্য সংবাদ