মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ফিফা সভাপতি পদে ফ্রান্সের দিয়ালো মেসি আসতে চাইলে স্বাগত, বললেন স্কালোনি নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তনের আভাস বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ডেনমার্কের রাজধানীতে শপিংমলে গুলি, বহু হতাহত

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : July 4, 2022
ডেনমার্কের রাজধানীতে শপিংমলে গুলি, বহু হতাহত

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিংমলে বন্দুক হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে এই হামলায় তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে অনেককেই।

তবে কোপেনহেগেন পুলিশ প্রধানের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বন্দুক হামলার ঘটনায় বেশ কয়েকজন মারা গেছে এমন খবর তারা পেয়েছেন, তবে মৃতের সংখ্যা সঠিকভাবে জানানোর তথ্য এখনও তাদের হাতে নেই।

এই ঘটনায় জড়িত সন্দেহে ২২ বছর বয়সী এক ড্যানিশ নাগরিককে আটক করেছে পুলিশ।হামলার ঘটনার সাথে সাথে আশপাশের সব রাস্তা ও মেট্রো লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি নিজেই দশটি গুলির শব্দ শুনেছেন। গোলাগুলির সময় অনেকেই শপিংমলের বড় বড় বোর্ডের পেছনে লুকায়। কেউ কেউ ভয়ে ছোটাছুটি করতে করতে মাঠে নেমে যান।

আল জাজিরার খবরে বলা হয়েছে, আক্রান্ত শপিংমলটি স্ক্যান্ডিনেভিয়ান এলাকার সবচেয়ে বড় শপিংমল গুলোর একটি। স্থানীয় সময় বিকালের দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে।


অন্যান্য সংবাদ