সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ওয়াসিম আকরামের সঙ্গে ছবি শেয়ার করে ভাইরাল শাস্ত্রী

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : June 27, 2022

১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ও ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর সঙ্গে দারুণ সম্পর্ক পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের। একে অপরের বেশ ভালো বন্ধু।

এই মুহূর্তে ওয়াসিম আকরাম ও রবি শাস্ত্রী দু’জনেই রয়েছেন লন্ডনে। ক্রিকেটের মক্কা লডর্সে দেখা হয়ে গেল সাবেক দুই তারকার। শাস্ত্রী রোববার (২৬ জুন) টুইটারে সেই ছবি শেয়ার করেছেন ‘শাজ অ্যান্ড ওয়াজ’ ক্যাপশন দিয়ে।

শাজ হলেন শাস্ত্রী ও ওয়াজ হলেন আকরাম। ঘটনাচক্রে শাস্ত্রীর সঙ্গে আকরামে দেখা হয়েছিল গতকাল। ১৯৮৩-র বিশ্বকাপ জয়ের ৩৯ তম বার্ষিকী উপলক্ষ্যে শাস্ত্রী ফিরে গিয়েছিলেন লর্ডসের বারান্দায়। ঐতিহাসিক এই ব্যালকনিতে দাঁড়িয়ে কপিল দেবের দল বিশ্বকাপ হাতে তুলেছিল।

অন্যদিকে আকরাম খান একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন লর্ডসে। আকরাম খান খেলেছিলেন জস বাটলারদের সঙ্গে। বাটলারের সঙ্গে তিনি ছবিও শেয়ার করেন।-জি নিউজ


অন্যান্য সংবাদ