রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

‘মৌলবাদী শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠছে’

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : June 26, 2022

সারা দেশে মৌলবাদী শক্তি আবারো মাথাচাড়া দিয়ে উঠছে। তাই সাম্প্রদায়িকতা বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহবান জানিয়েছেন বিশিষ্টজনেরা। আজ রোববার (২৬শে জুন) বিকেলে জাতীয় জাদুঘরের শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় যোগ দিয়ে তারা এই আহবান জানান। এসময় জাহানারা ইমামের দেখানো পথে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল আন্দোলনের পুরোধা শহীদ জননী জাহানারা ইমামের ২৮ মত মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘরে আলোচনা সভার আয়োজন করা হয়। মৌলবাদের উত্থান ও করণীয় বিষয়ে এই আলোচনা সভার আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

আলোচনায় যোগ দিয়ে বক্তারা বলেন, মৌলবাদী চক্র আবারো নাশকতার পাঁয়তারা করছে। তাদের প্রতিহত করতে সারাদেশে সাংস্কৃতিক বিপ্লব ও জাগরণ সৃষ্টি করার আহবান জানান বিসিষ্টজনেরা। শহীদ জননী জাহানারা ইমামের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সংস্কৃতির সাথে রাজনীতির সূত্রপাত ঘটাতে হবে বলেও জানান বক্তারা।


অন্যান্য সংবাদ