সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন বাংলাদেশ দলের

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : June 25, 2022

দেশের ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ ক্রিকেট দল অবস্থান করছে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ায়। এত দূরে থেকেই এই উৎসবে শামিল হয়েছে সাকিব আল হাসানের দল। ইতিহাসের সবচেয়ে বড় যোগাযোগ প্রকল্প পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণ কেক কেটে উদযাপন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সফরে রয়েছে টাইগাররা। সেন্ট লুসিয়ায় থেকে উৎসবে শামিল হয় টাইগাররা।

পদ্মা সেতুর উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণ কেক কেটে উদযাপন করেছে সফরকারীরা।

অধিনায়ক সাকিবের নেতৃত্বে বিশাল এক কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সদস্যসহ কোচিং স্টাফরাও। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে সে অনুষ্ঠানের কয়েকটি ছবি আপলোড করা হয়েছে।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার চলতি টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে পদ্মা সেতুর নামে। টেস্ট সিরিজের প্রেজেন্টেড স্পন্সর বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’


অন্যান্য সংবাদ