সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পুরোনো জামা-জুতো বিক্রি করেন আম্পায়ার আসাদ

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : June 24, 2022

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক এলিট আম্পায়ার আসাদ রউফ পুরোনো জামা-জুতো বিক্রি করছেন। সম্প্রতি তার জামা-জুতো বিক্রির বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বলা হচ্ছে পাকিস্তানের সাবেক এই আম্পায়ার দারিদ্রের কষাঘাতে লাহোরের লিন্ডে বাজারে একটি দোকান খুলেছেন। যেখানে পুরোনো জামা-জুতো বিক্রি করছেন তিনি।

তবে এমন ব্যবসায় গর্বিত আসাদ। অনেক আগে থেকেই তিনি এমন ব্যবসার সঙ্গে জড়িত। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে তিনি বলেছেন, ‘আজকাল আমার গল্প এভাবে বলা হচ্ছে যে, আমি খুব খারাপ অবস্থায় আছি এবং দারিদ্রের কারণে আমি লিন্ডে বাজারে কাজ করছি।’

আসাদ বলেন, ‘আমি যখন এলিট আম্পায়ার ছিলাম তখন থেকে এসব এলিট জিনিস বিক্রি করতাম। আম্পায়ারিং ছিল অন্য ব্যাপার। জুতো, কাপড় ও ব্যাগের মতো সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি করি। রান্নাবান্নার জিনিসপত্রও আছে, যেগুলো বড়লোকের বাড়িতেও ব্যবহৃত হয়।’

আসাদ এই ব্যবসা নিয়ে গর্বিত, ‘সেকেন্ড হ্যান্ডের জিনিসপত্রের ব্যবসা নিয়ে আমি অস্বস্তিতে নেই, আমি গর্বিত এমন একটি ব্যবসা করে যেটা আমার পরিবারের কেউ কখনও করেনি বা চিন্তাতেও আনেনি।’

পাকিস্তানের সাবেক এই আম্পায়ার অবশ্য কিছুটা সমস্যার মধ্যে আছেন, ‘৫৭ বছর বয়স পর্যন্ত আমি এলিট আম্পায়ার ছিলাম। কিছু কারণে আমার তার সঙ্গে সম্পর্ক চুকাতে হয়েছিল। আমার ছেলে অসুস্থ, ফিটনেস ইস্যুও আছে, আমার কানে শোনাতেও সমস্যা।’

৮ বছরের আম্পায়ারিং ক্যারিয়ারে ৪৯ টেস্ট, ৯৮ ওয়ানডে ও ২৩ টি-টোয়েন্টিতে ম্যাচ পরিচালনা করেন আসাদ। ২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। সাময়িকভাবে নিষিদ্ধ হন তিনি। ২০১৬ সালে তাকে দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। আর কখনও আম্পায়ারিং করতে দেখা যায়নি আসাদকে।


অন্যান্য সংবাদ