মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেশে বন্যায় ৩৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : June 21, 2022

দেশের বন্যাকবলিত এলাকাগুলোতে ডায়রিয়া, সাপের কামড়, পানিতে ডুবে, ভূমিধসে এবং নানা আঘাতজনিত কারণে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুন ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে সিলেট বিভাগে ১৮ ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ১৫ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ থেকে ২০ জুন পর্যন্ত দেশের চার বিভাগে বন্যার কারণে পানিবাহিত বিভিন্ন রোগে ২ হাজার ৯৩৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ডায়রিয়ায় ভুগেছেন ২ হাজার ১৭৯ জন, আরটিআইতে ৮৭ জন, বজ্রপাতে ১৩ জন, সর্প দংশনে ৪, পানিতে ডোবা ১৯ জন, চর্মরোগে ১৪০ জন, চোখের প্রদাহতে ৪৬ জন, আঘাতপ্রাপ্ত ২৫ ও অন্যান্য সমস্যায় পতিত হয়েছেন ৪৪২ জন।

আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগের ১৮ জন, ময়মনসিংহে ১৫ জন এবং রংপুরে ৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩১৫ জন, আরটিআইতে ১১, সর্প দংশনে ৩, পানিতে ডুবে ৩, চর্মরোগে ২২, চোখের প্রদাহ ১৮ ও আঘাত প্রাপ্ত হয়েছে ১০ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্যা কবলিত চার বিভাগের ১৮৫টি উপজেলার মধ্যে ৬১টি উপজেলা প্লাবিত হয়েছে।


অন্যান্য সংবাদ