সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অ্যান্ডারসনের ঐতিহাসিক রেকর্ড

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : June 14, 2022

ক্রিকেট ইতিহাসে প্রথম পেসার এবং সব মিলিয়ে তৃতীয় বোলার হিসাবে টেস্টে ৬৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন জেমস অ্যান্ডারসন।

সোমবার (১৩ জুন) ট্রেন্টব্রিজ টেস্টের চতুর্থদিনে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই টম ল্যাথামের উইকেট শিকার করে এই রেকর্ড গড়েন ৩৯ বছর বয়সি এই ইংলিশ পেসার। হাস্যকরভাবে বোল্ড হয়ে মাইলফলক ছোঁয়া উইকেটটি কার্যত অ্যান্ডারসনকে উপহারই দিয়েছেন ল্যাথাম।

বিপর্যয় কাটিয়ে দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও উইল ইয়াং। কনওয়েকে ৫২ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন জ্যাক লিচ। নিউজিল্যান্ড চতুর্থদিন শেষ করেছে সাত উইকটে ২২৪ রানে। উইল ইয়াং (৫৬) ও ডেভন কনওয়ে (৫২) হাফসেঞ্চুরি করেন। সফরকারীরা লিড নিয়েছে ২৩৮ রানের।

এর আগে নিউজিল্যান্ডের ৫৫৩ রানের জবাবে কাল প্রথম সেশনে ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ৫৩৯ রানে। ১৬৩ রানে দিন শুরু করা জো রুট আউট হন ১৭৬ রানে। বেন ফোকসের ব্যাট থেকে আসে ৫৬ রান। ট্রেন্ট বোল্টের তোপের মুখে মাত্র ২৩ রানে শেষ পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড। ১৪ রানের লিড পায় নিউজিল্যান্ড। ১০৬ রানে পাঁচ উইকেট নেন বোল্ট।


অন্যান্য সংবাদ