শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার প্রত্যুষ্যার মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : June 12, 2022

বলিউড ও ভারতের দক্ষিণের চলচ্চিত্রের জনপ্রিয় এক নারী ফ্যাশন ডিজাইনারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩৫ বছর বয়সী ওই ফ্যাশন ডিজাইনারের নাম প্রত্যুষা গারিমেল্লা। হায়দরাবাদের বানজারা হিলসের একটি আবাসিক ভবন থেকে শনিবার (১১ জুন) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের সময় পুলিশ প্রত্যুষার ঘর থেকে কার্বন মনো-অক্সাইডের বোতল উদ্ধার করে। তাই কার্বন মনো-অক্সাইড পান করে প্রত্যুষা আত্মহত্যা করেছে বলে অনুমান করছে পুলিশ।

২০১৩ সাল থেকে প্রত্যুষার কাজের জনপ্রিয়তা বিভিন্ন মহলে ছড়িয়ে পড়তে শুরু করে। বলিউডের সেরা সব অভিনেতা-অভিনেত্রীকে তার ডিজাইন করা পোশাকে পর্দায় দেখা গেছে। এর মধ্যে কাজল, মাধুরী দীক্ষিত, সানিয়া মির্জা, জুহী চাওলা, রাবিনা টেন্ডন, হুমা কুরেশির মতো অভিনেত্রীদের নিয়মিত দেখা যেত প্রত্যুষার ডিজাইন করা পোশাকে। শিল্পীর এই অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফ্যাশন জগতে।

ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানায়, বানজারা হিলসের ওই ফ্ল্যাটে প্রত্যুষার দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেলে নিরাপত্তারক্ষীরা স্থানীয় থানায় যোগাযোগ করেন। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে।

প্রত্যুষার বন্ধুদের থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বিষয়টি খতিয়ে দেখতে হায়দরাবাদের একটি হাসপাতালে প্রত্যুষার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধারের পর পুলিশ প্রত্যুষার বাড়িতে সংবাদ পাঠিয়েছে।


অন্যান্য সংবাদ