রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কোভিড উপসর্গ উইলিয়ামসনের, দুঃসংবাদ নিউজিল্যান্ডের

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : June 10, 2022

নটিংহ্যামে শুক্রবার মাঠে নেমেছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। দু’দলের দ্বিতীয় টেস্ট এটি। এর আগে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচ শুরুর আগে বিপদেই রয়েছে সফরকারী নিউজিল্যান্ড। কেননা কোভিড উপসর্গ থাকায় এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।
দিনের শুরুতে উইলিয়ামসনের না থাকার বিষয়টি নিশ্চিত করেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড। করোনাভাইরাসের উপসর্গ থাকায় কেন উইলিয়ামসনকে এই ম্যাচে পাচ্ছে না দলটি। উইলিয়ামসন না থাকায় নিউ জিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

উইলিয়ামসনের মধ্যে বৃহস্পতিবার হালকা উপসর্গ দেখা যায়। পরে রাতে করানো র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ এর অস্তিত্ব মেলে। আপাতত পাঁচ দিনের আইসোলেশনে থাকতে হবে তাকে।

উইলিয়ামসনের পরিবর্তে হামিশ রাদারফোর্ডকে দলে যোগ করেছে কিউইরা। স্টারশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে ইংল্যান্ডেই আছেন তিনি। ম্যাচের দিন সকালেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার।নিউ জিল্যান্ড দলের বাকি সবার কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।


অন্যান্য সংবাদ