মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

অনাস্থা ভোটে বরিস জনসনের প্রধানমন্ত্রীত্ব টিকে গেল

রিপোর্টারের নাম : / ৫২ জন দেখেছেন
আপডেট : June 7, 2022

‘পার্টিগেট কেলেঙ্কারির কারণে ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির মধ্যে অনাস্থা ভোটে ৬৩ বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বরিস জনসন। ফলে আপাতত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে থাকছেন তিনি। বাংলাদেশ সময় সোমবার (৬ জুন) রাতে কনজারভেটিভ দলের এমপিদের এক গোপন ব্যালটে জনসনের ভাগ্য নির্ধারিত হয়। বরিস জনসন বিজয়ী হওয়ায় আগামী এক বছর তার বিরুদ্ধে দলের মধ্যে থেকে কোনো ধরনের অনাস্থা প্রস্তাব আনা যাবে না।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বরিস জনসনের পক্ষে ভোট পড়েছে ২১১টি। বিপক্ষে ভোট পড়ে ১৪৮টি। কনজারভেটিভ দলের ভেতরে ১৯২২ কমিটির সভাপতি স্যার গ্রাহাম ব্রেডি ভোটের ফলাফল ঘোষণা করেন।

এই ফলাফলের পর যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী নাদিম জাহাউই, যিনি আগেই বরিস জনসনের প্রতি সমর্থন জানিয়েছিলেন, তিনি বলছেন, প্রধানমন্ত্রী সুন্দরভাবে ভোটে বিজয়ী হয়েছেন।

২০২০ সালে করোনা ভাইরাসের তীব্র সংক্রমণ চলার সময় প্রধানমন্ত্রীর সরকারি দপ্তর ১০নং ডাইনিং স্ট্রিটে পার্টি করেন বরিস জনসন। এ বছরের শুরুতে সেগুলো ফাঁস হয়ে যায়। ওই সময় যুক্তরাজ্যের সকল নাগরিককে কঠোর লকডাউনের মাধ্যমে ঘরে বন্দি করে রাখা হয়েছিল। জনসন নিজের এমন কাণ্ডজ্ঞানহীন ওই কাজের জন্য এ ঘটনা ‘পার্টিগেট কেলেঙ্কারি’ নামে ব্যাপক পরিচিতি পায়। ওই ঘটনায় সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়েছিলেন তিনি। কিন্তু তাতেও শেষ রক্ষায় হয়নি শেষপর্যন্ত সোমবার (৬ জুন) তাকে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হয়।


অন্যান্য সংবাদ