মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

কোরআন হাতে শপথ নিলেন অস্ট্রেলিয়ার নতুন দুই মন্ত্রী

রিপোর্টারের নাম : / ৮৫ জন দেখেছেন
আপডেট : June 2, 2022

ইতিহাসে প্রথম বারের মতো দুজন মুসলিমকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ায়।

স্থানীয় গণমাধ্যম এবিসি ও সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, প্রথম মুসলিম পুরুষ হিসেবে এড হাসিক দেশটির শিল্প ও বিজ্ঞান বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

অপর দিকে প্রথম মুসলিম নারী হিসেবে অ্যান অ্যালি প্রাক শৈশব শিক্ষা এবং যুব বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। বুধবার (১ জুন) অন্যদের সঙ্গে পবিত্র কোরআন হাতে শপথ গ্রহণ করেন এই দুই মন্ত্রীও।

গভর্নর-জেনারেল ডেভিড হার্লি তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানের সময় উভয়ের হাতেই ছিল পবিত্র কোরআন।

কিন্তু হাসিক কিংবা অ্যালি কেউই কোরআন নিয়ে শপথ গ্রহণ করতে যাননি। তাহলে কোথায় পেলেন কোরআন? মূলত, অস্ট্রেলিয়ার মুসলিম নারী কমিউনিটির নেত্রী মাহা আব্দো পবিত্র কোরআনের কপিটি হাসিককে দিয়েছিলেন। আর মাহা তাকে কোরআনটি দিয়েছিলেন শপথ অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্যই।

আর সেই কোরআনটিই শপথগ্রহণ অনুষ্ঠানে নিয়ে যার হাসিক। তিনি শপথ গ্রহণের পর অ্যালির কাছে হস্তান্তর করেন সেটি। অ্যালিও কোরআন হাতে নিয়ে শপথ গ্রহণ করেন।

এদিকে এমন অংশগ্রহণমূলক মন্ত্রিসভার বিষয়ে এক টুইট বার্তায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ লেখেন, ‘একটি অন্তর্ভুক্তিমূলক সরকারের নেতৃত্ব দিতে পেরে আমি সত্যিই গর্বিত, যা অস্ট্রেলিয়ার মতোই বৈচিত্র্যময়। লেবার পার্টির নতুন সদস্যদের সবাইকে স্বাগতম।’

তিনি আরো লেখেন, ‘আমি আমার অভিজ্ঞ, বৈচিত্র্যময় ও উজ্জীবিত দল নিয়ে খুবই গর্বিত। আমরা সবাই অস্ট্রেলিয়াবাসীকে একটি ভালো ভবিষ্যত দিতে প্রস্তুত। প্রথমে আমরা ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলায় পরিবারগুলোকে সাহায্যের ওপর গুরুত্বারোপ করব।’


অন্যান্য সংবাদ