রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বুকের ব্যথায় খেলা ছেড়ে হাসপাতালে কুশল মেন্ডিস

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : May 23, 2022

হঠাৎই প্রচন্ড বুকের ব্যথা অনুভব করায় দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে শ্রীলঙ্কার টপঅর্ডার ব্যাটার কুশল মেন্ডিসকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয় তাকে।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির একটি সূত্র জানায়, ‘কুশল মেন্ডিসকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না। চিকিৎসকের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।’

প্রথম দিনের প্রথম সেশনের শেষ ওভারে কাসুন রাজিথার করা প্রথম বলটি স্ট্রাইকে থাকা মুশফিক ছেড়ে দেন। উইকেটরক্ষক নিরোশান ডিকবেলা বল নিয়ে দেন সেকেন্ড স্লিপে দাঁড়ানো কুশলের হাতে। তিনি বল ধরে শরীর একটু পেছনের দিকে হেলে দেন। এরপর বুকে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়েন।

সেই সময় পাশে দাঁড়ানো সতীর্থরা ইঙ্গিত দেন ড্রেসিংরুমের দিকে। উঠে দাঁড়ানোর পরও কুশল বারবার বুকে হাত দিতে দেখা যায়। পরেই তাকে হাসপাতালে নেয়া হয়। কুশলের বদলি হিসেবে অন্য ফিল্ডার নামানো হয়েছে।


অন্যান্য সংবাদ