মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

রওজা শরিফে জিয়ারতকারীদের সংখ্যা সীমিত করলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক / ৮০ জন দেখেছেন
আপডেট : November 21, 2021

রওজা শরিফে জিয়ারতকারীদের সংখ্যা সীমিত করলো সৌদি
মদিনায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরিফ জিয়ারতকারীদের সংখ্যা সীমিত করেছে সৌদি কর্তৃপক্ষ। রওজা জিয়ারতের জন্য প্রতিদিন মাত্র ৩০ জনকে অনুমতি দেওয়া হবে। রোববার সৌদি ওমরাহ ও হজ মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য সংক্রান্ত অ্যাপ ইতামারানা ও তাওয়াক্কালনার মাধ্যমে এই অনুমতি নিতে হবে। এছাড়া ওমরা করতে যাওয়া ব্যক্তিরা মসজিদের নববির ভেতরে আল-রওজা আল শরিফার মধ্যে নামাজ পড়তে চাইলে তাদেরকেও এই দুটি অ্যাপের মাধ্যমে অনুমতি নিতে হবে। আবেদনকারীদের বয়স অবশ্যই ১২ বছরের বেশি হতে হবে এবং করোনার পূর্ণ ডোজ টিকাপ্রাপ্ত হতে হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, মসজিদে নববিতে প্রবেশ এবং সেখানে নামাজ পড়ার জন্য কোনো অনুমতির প্রয়োজন হবে না।

এর আগে শনিবার গালফ নিউজ জানিয়েছে, চলতি বছর ওমরাহ পালনে বিদেশিদের বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি আরব। ১৮ থেকে ৫০ বছর বয়সীদের ওমরাহ পালনে সৌদি যাওয়ার অনুমতি দেওয়া হবে।


অন্যান্য সংবাদ