শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গাইলেন ঝিলিক

বিনোদন ডেস্ক / ৭৫ জন দেখেছেন
আপডেট : September 27, 2021

চ্যানেল আই-সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন ঝিলিক প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান গাইলেন। এরআগে প্রেমের গানের বাইরেও বেশকিছু বিষয়ভিত্তিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তবে এবার তিনি এ গানের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন।

গানটির শিরোনাম ‘শুভ জন্মদিন হে বঙ্গবন্ধু কন্যা’। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। গানটি ভিডিও আকারে প্রকাশ হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে। এরইমধ্যে গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। ভিডিও ধারণও সম্পন্ন হয়েছে। গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ঝিলিক।

এ বিষয়ে সঙ্গীত তারকা বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের গানই আসলে গাওয়া হয়েছে। তবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে গাইতে পারাটা আমার জন্য বেশ সুখকর বিষয়। আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েই গানটি করা। এর কথা ও সুরও অনেক মনে ধরেছে আমার। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার।

এদিকে, এটি ছাড়াও ঝিলিক নতুন বেশকিছু গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরমধ্যে কয়েকটি গানের কাজ শেষ, আছে প্রকাশের অপেক্ষায়। আর কয়েকটি গানে সামনে কণ্ঠ দেবেন তিনি।

নতুন গান প্রসঙ্গে ঝিলিক বলেন, করোনার কারণে স্টেজ শো অনেকটা বন্ধই বলা চলে। এই সময়টাতে রেকর্ডিংয়েই সময় দিচ্ছি। এরইমধ্যে কয়েকটি গানের কাজ শেষ হয়েছে। আমার বিশ্বাস গানগুলো প্রকাশ হলে ভালো লাগবে সবার।


অন্যান্য সংবাদ