মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

শিগগিরই আফগানিস্তানে নতুন সরকার গঠণ করবে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক / ২১৩ জন দেখেছেন
আপডেট : September 1, 2021

অল্প কয়েকদিনের মধ্যে আফগানিস্তানের নতুন সরকার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তালেবানের শীর্ষ নেতা আনাস হাক্কানি। নতুন সরকার গঠনের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাতকারে এসব কথা বলেন তালেবানের অন্যতম এ নেতা।

মার্কিন সেনারা মঙ্গলবার (৩১ আগস্ট) আফগানিস্তান ছেড়ে যাওয়ার কিছুক্ষণ আগে তালেবানের নতুন সরকার গঠনের এমন খবর জানা যায়। আনাস হাক্কানি আরও বলেন, সরকার গঠনের ৯০ থেকে ৯৫ শতাংশ কাজ আমরা সম্পন্ন করে ফেলেছি এবং চূড়ান্ত সিদ্ধান্ত অল্প কয়েক দিনের মধ্যে ঘোষণা করতে পারবো।

সোমবার সন্ধ্যায় আনাস হাক্কানি এসব কথা বলেন যখন যুক্তরাষ্ট্রের সেনারা হামিদ কারজাই বিমানবন্দর থেকে কাজের ইতি টানছিলেন, ২০ বছর যুদ্ধের অবসান ঘটিয়ে।

মার্কিন সেনা প্রত্যাহারের পরপরই কাবুলজুড়ে ফাঁকা গুলি ছুড়ে আনন্দ উল্লাস প্রকাশ করা হয়। মঙ্গলবার সকালে কয়েক ঘণ্টার মধ্যে কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণে নেয় তালেবান। এক টুইট বার্তায় হাক্কানি বলেন, আমরা আবারও ইতিহাস সৃষ্টি করেছি।

হাক্কানি আরও বলেন, এখন আমাদের লক্ষ্য নতুন সরকার গঠন করা, আমাদের আস্থা অর্জন করতে হবে তাদের যাদের জন্য আমরা যুদ্ধ করছি। ইসলাম এবং আফগানিস্তানের মানুষের সেবা করাই আমাদের কাজ।

এর আগেও তালেবানের পক্ষ থেকে অন্তর্বর্তীকালিন সরকার গঠনের কথা বলা হয়। তালেবানের নতুন সরকারে মানবাধিকার ও নারীর স্বাধীনতার বিষয়গুলো প্রাধ্যান্য পাবে বলে জানা গেছে তবে ইসলামিক আইন অনুসারে।

তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর, ১৫ আগস্টের পর থেকে ভয় আর আতঙ্কে লাখের বেশি আফগান নাগরিক দেশ ছেড়েছেন। অনেক আফগান নাগরিক শঙ্কা প্রকাশ করেন তালেবানের ১৯৯৬ থেকে ২০০১ সালের শাসনের পুনরাবৃত্তি নিয়ে। সেসময় ইসলামিক আইনের অজুহাতে প্রকাশ্যে শাস্তি প্রদান এবং নারী অধিকার ক্ষুন্ন করার বিস্তর অভিযোগ আছে তালেবানের বিরুদ্ধে।


অন্যান্য সংবাদ