মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

নতুন সিনেমা মুক্তি না পেলে সারাদেশের হল সংখ্যা কমে যাবে

বিনোদন প্রতিবেদক / ৯৬ জন দেখেছেন
আপডেট : August 26, 2021

প্রায় দুই মাস বন্ধ থাকার পর লকডাউনের নিষেধাজ্ঞা কাটিয়ে সিনেমা হল খুললেও প্রদর্শিত হচ্ছে পুরোনো সিনেমা। লোকসানের ভয়ে প্রযোজকরা নতুন সিনেমা মুক্তি দিতে নারাজ। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা বলছেন ভালো মানের নতুন সিনেমা মুক্তি না পেলে সারাদেশের হল সংখ্যা কমে ৫০ এর নিচে নামবে। এমন বাস্তবতায় বাংলা সিনেমার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সরকারের সুনজরের বিকল্প নেই বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

২০ আগস্ট থেকে খুলেছে দেশের প্রায় অর্ধ শতাধিক প্রেক্ষাগৃহ। দীর্ঘদিন লোকসান গুণে কিছুটা লাভের আশায় সিনেমা হল খুললেও মুক্তি পায়নি কোনো বড় বাজেটের সিনেমা।

সিনেবাজ অ্যাপস এ মুক্তি পাওয়া টুঙ্গিপাড়ার মিয়া ভাই বেশ কয়েকটি হলে চলছে তবে বেশিরভাগ হলেই চলছে পুরাতন সিনেমা।

১৬১৪ সিটের আনন্দ ছন্দ সিনেমা হলে গত শুক্রবারের বিক্রি মাত্র ৬০০০ টাকা। অথচ এই দুই হল চালাতে প্রতিদিন খরচ ২৪৯৫০ টাকা। একই চিত্র সারাদেশের।

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা বলছেন ভালো মানের নতুন সিনেমা মুক্তি না পেলে সারাদেশের হল সংখ্যা কমে ৫০ এর নিচে নামবে। নতুন ছবি না থাকায় আগামী সপ্তাহেও চলবে পুরাতন সিনেমা। এ সংকট উত্তরণে নির্মাণ শেষ হওয়া নতুন সিনেমা মুক্তি দিতে প্রযোজকদের আহবান জানান প্রদর্শক সমিতির নেতা


অন্যান্য সংবাদ