মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

দক্ষিণ আফ্রিকার কাছে ১ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক / ৭৪ জন দেখেছেন
আপডেট : June 30, 2021

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

গ্রানাডার সেন্ট জর্জে ন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার রাতের ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান দরকার ছিল ক্যারিবীয়দের। কিন্তু কাগিসো রাবাদার করা সেই ওভারে ১৩ নিয়ে পেরেছেন ফ্যাবিয়ান অ্যালেন ও ডোয়াইন ব্রাভো।

টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন কুইন্টন ডি কক। এছাড়া ডান ডার ডুসেন ৩২ ও অ্যাইডেন মার্করাম ২৩ রান করেন। ক্যারিবীয় বোলার ওবেড ম্যাকয় ৪টি উইকেট লাভ করেন। এছাড়া ডোয়াইন ব্র্যাভো নেন তিন উইকেট। ১৬৮ রানে লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৬ দশমিক ৫ ওভারেই ৫৫ রান তুলে নিয়েছিল উইন্ডিজ। এরপর ৪ ওভার বল করে মাত্র ১৩ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন প্রোটিয়া স্পিনার তাবরাইজ শামসি।

শেষ পর্যন্ত এক রানে হার মানতে হয় টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নদের। এ জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।


অন্যান্য সংবাদ