মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ফ্রান্সজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ

আর্ন্তজাতিক ডেস্ক / ১০২ জন দেখেছেন
আপডেট : August 1, 2021

বিভিন্ন ভেন্যুতে প্রবেশের শর্ত হিসেবে করোনাভাইরাস হেলথ পাস বাধ্যতামূলক করার প্রতিবাদে রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে দুই লাখের বেশি মানুষ। বিক্ষোভকারীদের সামাল দিতে গিয়ে আহত হয়েছে তিন পুলিশ সদস্য। শনিবার এ বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বিক্ষোভকারীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, ১৯ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১০ জন প্যারিসের।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষিত করোনা বিধিনিষেধের প্রতিবাদে শনিবার তৃতীয় সপ্তাহের মতো বিক্ষোভ হলো। গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার আগে এই বিধিনিষেধ আরোপ করাতেই তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে। গত দুই সপ্তাহের তুলনায় শনিবার বিক্ষোভকারীদের সংখ্যাও ছিল বেশি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ফ্রান্সজুড়ে দুই লাখ চার হাজার ৯০ জন বিক্ষোভকারী বিক্ষোভ দেখিয়েছে। এদের মধ্যে প্যারিসেই ছিল ১৪ হাজার ২৫০ জন। গত সপ্তাহের তুলনায় শনিবার বিক্ষোভকারীর সংখ্যা ৪০ হাজার বেশি ছিল।

অ্যান নামে এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা একটি বিচ্ছিন্ন সমাজ সৃষ্টি করছি এবং আমি মনে করি মানবাধিকারের দেশে এটি করা অবিশ্বাস্য।’


অন্যান্য সংবাদ