মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
এশিয়ান কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশের প্রথম হার ঈশ্বরদীতে বিএনপির মিছিলে আওয়ামী লীগের গুলি, আহত ৫ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণে ৩৩৩৪৯ জনের ফলাফল পরিবর্তন গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, নবায়ন নিয়ে অনিশ্চয়তা সাগরে স্বাভাবিক লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ত : নাহিদ ইসলাম আদালত অবমাননা : এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত: দুদু ১৬ ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী পচেত্তিনোর দুঃস্বপ্নের শুরু, অ্যানফিল্ডে বিধ্বস্ত ইউনাইটেড ভারতে বিখ্যাত ব্রান্ডের পানিও নিরাপদ নয়: বিতর্কের মুখে পরীক্ষা করার সিদ্ধান্ত

ঈশ্বরদীতে বিএনপির মিছিলে আওয়ামী লীগের গুলি, আহত ৫

অনলাইন ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : November 23, 2026
ঈশ্বরদীতে বিএনপির মিছিলে আওয়ামী লীগের গুলি, আহত ৫

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালুমহালের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মিছিলে গুলি চালানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কাকন বাহিনীর বিরুদ্ধে। এতে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন আহত হয়েছেন।

গুলিবিদ্ধরা হলেন—পূর্ব টেংরী এলাকার রিপন খার ছেলে মিজান খা (২২), শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন (২৬), ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন (২৮), শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৬) এবং মহিদুল ইসলাম (২৪)।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কাকন বাহিনীর সঙ্গে ঈশ্বরদীর স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান গ্রুপের পদ্মা নদীর বালুমহালের দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে সোমবার সন্ধ্যায় ইসলামপুর পদ্মা নদীর ঘাট এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেন মেহেদী হাসানের সমর্থক ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় কাকন বাহিনীর লোকজন তাদের ওপর হামলা চালিয়ে গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে।

এতে মেহেদী গ্রুপের পাঁচজন গুলিবিদ্ধ হন। আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

স্থানীয় সূত্র বলছে, আহতদের বেশিরভাগই স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আধিপত্য বিস্তার ও বালুমহালের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।


অন্যান্য সংবাদ