সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাগরে স্বাভাবিক লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ত : নাহিদ ইসলাম আদালত অবমাননা : এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত: দুদু ১৬ ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী পচেত্তিনোর দুঃস্বপ্নের শুরু, অ্যানফিল্ডে বিধ্বস্ত ইউনাইটেড ভারতে বিখ্যাত ব্রান্ডের পানিও নিরাপদ নয়: বিতর্কের মুখে পরীক্ষা করার সিদ্ধান্ত ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে প্রান্তিক মানুষের দোরগোড়ায়: রাষ্ট্রপতি খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা রোহিঙ্গা ইস্যু : আইসিজের রায় বাস্তবায়নে কাজ করার ঘোষণা মালয়েশিয়ার রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতায় ইউরোপের নিরাপত্তা নিয়ে শঙ্কা

পচেত্তিনোর দুঃস্বপ্নের শুরু, অ্যানফিল্ডে বিধ্বস্ত ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক / ৬ জন দেখেছেন
আপডেট : November 23, 2026
পচেত্তিনোর দুঃস্বপ্নের শুরু, অ্যানফিল্ডে বিধ্বস্ত ইউনাইটেড

অ্যানফিল্ডে মাউরিসিও পচেত্তিনোর অভিষেকটা রূপ নিল দুঃস্বপ্নে। ম্যাচের শুরুতেই ১০ জনের দলে পরিণত হওয়া ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল লিভারপুল। রোববার প্রিমিয়ার লিগের একতরফা লড়াইয়ে ৪-০ গোলের দাপুটে জয়ে গত মৌসুমে লিগে জোড়া হারের প্রতিশোধও নিল স্বাগতিকরা।

ম্যাচের অষ্টম মিনিটেই বড় ধাক্কা খায় ইউনাইটেড। গোলরক্ষককে একা পেয়ে যাওয়া আলেকসান্দের ইসাককে ডি-বক্সের বাইরে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লেনি ইয়েরো। একজন কম নিয়ে খেলার ধাক্কা সামলে ওঠার আগেই পরের পাঁচ মিনিটের মধ্যে দুই গোল হজম করে সফরকারীরা।

চমৎকার এক ফ্রি-কিকে লিভারপুলকে এগিয়ে নেন দমিনিক সোবোসলাই। ওই রেশ কাটতে না কাটতেই বাঁ দিক থেকে রিও নুগোমোহার কাটব্যাকে নিখুঁত ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোহিয়ান ভির্টজ।

রক্ষণ সামলাতে ২২তম মিনিটে ফরোয়ার্ড ব্রায়ান এমবুমোকে তুলে হ্যারি ম্যাগুইয়ারকে নামান পচেত্তিনো। তবে লিভারপুলের আক্রমণের তোড় থামেনি। পুরো ম্যাচে ৬০ শতাংশের বেশি বল দখলে রেখে ২৮টি শট নেয় আন্দোনি ইরাওলার দল, যার ১১টি ছিল লক্ষ্যে।

গোলরক্ষক সানা লমেন্স কয়েকটি দারুণ সেভ করলেও ৬৬তম মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেননি। ব্র্যাডলি বারকোলার পাস ধরে নিখুঁত শটে আসরে নিজের প্রথম গোলটি করেন নুগোমোহা। ১৮ বছর ৮৫ দিন বয়সে ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতার কীর্তিও গড়েন এই তরুণ।

৮২তম মিনিটে ভিয়েৎসের থ্রু বল ধরে ইউনাইটেডের কফিনে শেষ পেরেকটি ঠোকেন বদলি নামা স্প্যানিশ উইঙ্গার ভিক্তর মুনিয়োস। শেষ দিকে ব্রুনো ফের্নান্দসের শট আলিসন ঠেকিয়ে দিলে সান্ত্বনার গোলও পাওয়া হয়নি সফরকারীদের।

এই জয়ে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠেছে লিভারপুল। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল, ২২ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে ব্রাইটন ও ম্যানচেস্টার সিটি।

অন্যদিকে, গত ৩০ অগাস্টের পর থেকে টানা ৯ ম্যাচ জয়হীন থাকা ইউনাইটেড পঞ্চম হারে ৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে ১৯ নম্বরে। ৪০ বছরের মধ্যে সবচেয়ে বাজে শুরুর লজ্জা আরও দীর্ঘ হলো দলটির।


অন্যান্য সংবাদ