সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাগরে স্বাভাবিক লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ত : নাহিদ ইসলাম আদালত অবমাননা : এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত: দুদু ১৬ ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী পচেত্তিনোর দুঃস্বপ্নের শুরু, অ্যানফিল্ডে বিধ্বস্ত ইউনাইটেড ভারতে বিখ্যাত ব্রান্ডের পানিও নিরাপদ নয়: বিতর্কের মুখে পরীক্ষা করার সিদ্ধান্ত ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে প্রান্তিক মানুষের দোরগোড়ায়: রাষ্ট্রপতি খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা রোহিঙ্গা ইস্যু : আইসিজের রায় বাস্তবায়নে কাজ করার ঘোষণা মালয়েশিয়ার রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতায় ইউরোপের নিরাপত্তা নিয়ে শঙ্কা

রিজার্ভ-রেমিট্যান্স স্বস্তিতেও বিনিয়োগে গতি ফিরছে না

অনলাইন ডেস্ক / ৭ জন দেখেছেন
আপডেট : November 23, 2026
রিজার্ভ-রেমিট্যান্স স্বস্তিতেও বিনিয়োগে গতি ফিরছে না

‎বৈদেশিক মুদ্রার রিজার্ভ, প্রবাসী আয় ও রপ্তানি আয়ে ইতিবাচক ধারা বৈদেশিক খাতে ফিরছে স্বস্তি। বাংলাদেশ ব্যাংক বলছে, রেমিট্যান্স ও রপ্তানি আয়ের বর্তমান প্রবাহে চাপমুক্ত রয়েছে ডলারের বাজার। তবে অভ্যন্তরীণ অর্থনীতির চিত্র ভিন্ন। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। ব্যাংকে বিপুল অর্থ অলস পড়ে থাকলেও নতুন বিনিয়োগে আগ্রহী নন উদ্যোক্তারা।

অর্থনীতিবিদদের মতে, টেকসই পুনরুদ্ধারে প্রয়োজন বেসরকারি বিনিয়োগ বাড়ানো, ব্যাংকিং খাতে সংস্কার, রাজস্ব আহরণ বৃদ্ধি ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

ডলারের সরবরাহ বৃদ্ধি ও রেমিট্যান্স-রপ্তানি আয়ের ইতিবাচক ধারায় শক্তিশালী হচ্ছে রিজার্ভ। নভেম্বরে ১ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের আকু বিল পরিশোধের পরও বৃহস্পতিবার পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে। আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসী আয় এসেছে ১১ দশমিক ৬৮৭ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি ১৪ দশমিক ৭ শতাংশ। একইসময়ে রপ্তানি আয়েও প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলছেন, রেমিট্যান্স ও রপ্তানির ইতিবাচক প্রবাহে বৈদেশিক মুদ্রার বাজার চাপমুক্ত।

বৈদেশিক খাতে স্বস্তি থাকলেও বেসরকারি বিনিয়োগে বাড়ছে স্থবিরতা। সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে ৪ দশমিক ১৭ শতাংশে, যা ১৯৯৩-৯৪ অর্থবছরের পর সর্বনিম্ন। অথচ ব্যাংকগুলোতে উদ্বৃত্ত তারল্য ৪ লাখ ৪১ হাজার ৯৫৪ কোটি টাকা।

পিআরআইয়ের চেয়ারম্যান ড. জাহেদী সাত্তারের মতে, উচ্চ সুদহার, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ও নীতিগত অনিশ্চয়তা বিনিয়োগের পথে বড় বাধা। ব্যাংকঋণের সুদ হারে নতুন ঋণ নিয়ে ব্যবসা বাড়ানোর পরিবর্তে অপেক্ষার নীতি অনুসরণ করছেন অনেকে।

তাই শুধু রিজার্ভের পরিমাণ কিংবা রেমিট্যান্স প্রবাহে উন্নতি দিয়ে অর্থনীতির পর্যাপ্ত পুনরুদ্ধার সম্ভব নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা।

‎এমন বাস্তবতায়, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, ব্যাংকিং খাতের সংস্কার, রাজস্ব আহরণ বাড়ানো এবং জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ দিয়েছেন তারা।


অন্যান্য সংবাদ