বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন ফরিদপুরে আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে বসে দেখার সময় নেই: জামায়াত আমির গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে কাঁদিয়ে ভারতের হ্যাটট্রিক সাফ জয় রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৩৭ শেখ হাসিনা-পুতুলসহ ৪ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে মব কালচার বন্ধ হোক, নইলে ভবিষ্যৎ ভয়ংকর হতে পারে! মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেবে সরকার রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 17, 2026
গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যারা আইনের ওপর হামলা চালিয়েছে এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে টুঙ্গিপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, আক্রমণ, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।

পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটলেও আমরা তাৎক্ষণিকভাবে অতিরিক্ত রক্তপাত বা হতাহতের ঘটনা এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছি। চার-পাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়ার অভিযোগ এনে তিনি বলেন, ‘দেশের বাইরে বসে সাবেক মন্ত্রী, এমপি ও তথাকথিত নেতারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও মেসেজ দিয়ে গ্রামে গ্রামে আগুন লাগানোর নির্দেশ দিচ্ছে। তারা চাচ্ছে আমরা যেন তাদের কায়দায় রাজপথে গুলি করে মানুষ হত্যা করি।

কিন্তু বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের রক্তে হাত পাকাতে চায় না। তবে কেউ যদি থানা আক্রমণ করে এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত করে, তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রাইভেট ডিফেন্স এবং নিয়মানুযায়ী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে।’

বিরোধীদলীয় চিফ হুইপের ওপর হামলার নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশ সফরে আমাদের বিরোধীদলীয় চিফ হুইপের ওপর এই ফ্যাসিবাদী শক্তির কুচক্রী সন্ত্রাসীরা হামলা চালানোর চেষ্টা করেছে। এর আগেও তারা নিউইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অভদ্র আচরণ করেছে। এগুলোই তাদের চরিত্র। পতিত ফ্যাসিবাদী শক্তি যতই ষড়যন্ত্র করুক না কেন, এ দেশে তাদের কোনো স্থান হবে না।’


অন্যান্য সংবাদ