শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জনগনের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী দুলু ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে বিএনপি: নাহিদ ইসলাম ফ্যাসিবাদী আমলে প্রতিবাদ অব্যাহত রেখেছিল হেফাজতে ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৩ মাসে দেশে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহ শর্টকাটে টাকা উপার্জনের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: মন্ত্রী বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার ৭ নভেম্বরের নেতৃত্বে ‘জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশের অস্তিত্ব’ থাকত না আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করে লাভ হবে না: রিজভী ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, একটি ভাইরাস : শফিকুর রহমান জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে কমছে না খরচ ডিসেম্বর ঘিরে চারদিকে শঙ্কা, কী ঘটতে যাচ্ছে বাংলাদেশে? বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান নতুন তিন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

কোকেনকাণ্ডে এক মাস নিষিদ্ধ ক্রিস লিন

স্পোর্টস ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 6, 2026
কোকেনকাণ্ডে এক মাস নিষিদ্ধ ক্রিস লিন

ক্রিকেট মাঠে ব্যাট হাতে ঝড় তোলার জন্য পরিচিত ক্রিস লিন। কিন্তু এবার মাঠের পারফরম্যান্স নয়, আলোচনায় অস্ট্রেলিয়ার এই ব্যাটারের মাদক সেবনের ঘটনা। কোকেন সেবনের দায়ে এক মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার সময় ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ার পর তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকবাজ।

ঘটনাটি চলতি বছরের জুলাইয়ের। তখন ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলছিলেন লিন। ১৮ জুলাই প্রতিযোগিতার ফাইনালস ডেতে ডোপ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। সেদিনই শিরোপা জেতে নর্দাম্পটনশায়ার। পরীক্ষায় কোকেনের বিপাকজাত উপাদানের উপস্থিতি পাওয়া যায়।

এরপর ৩১ জুলাই সাময়িকভাবে নিষিদ্ধ হন লিন। পরে ১৫ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে কোকেন সেবনের কথা স্বীকার করেন তিনি। তবে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, প্রতিযোগিতার বাইরে কোকেন সেবন করেছিলেন লিন। এর সঙ্গে তার মাঠের পারফরম্যান্সের কোনো সম্পর্ক ছিল না।

লিনের বিরুদ্ধে আনা ডোপবিরোধী দুটি অভিযোগের একটি পরে প্রত্যাহার করে নেয়া হয়। তার নমুনায় পাওয়া উপাদানের মাত্রা বিশ্ব ডোপবিরোধী সংস্থার (ওয়াডা) নির্ধারিত সীমার নিচে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিকভাবে লিনকে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডে। তবে মাদকাসক্তি নিরাময় কর্মসূচিতে অংশ নেয়ার প্রতিশ্রুতি দেওয়ায় শাস্তির মেয়াদ কমিয়ে এক মাস করা হয়। ৩০ আগস্ট সেই কর্মসূচি শেষ করেন তিনি। ফলে নিষেধাজ্ঞার মেয়াদও ইতিমধ্যে শেষ হয়েছে।

অস্ট্রেলিয়ার হয়ে চারটি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন লিন। নিষেধাজ্ঞা শুরুর পর থেকে পেশাদার ক্রিকেটে আর মাঠে নামেননি তিনি। আসন্ন বিগ ব্যাশ লিগের মৌসুমের জন্যও এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে চুক্তি করেননি এই ব্যাটার।


অন্যান্য সংবাদ