শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
জনগনের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী দুলু ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে বিএনপি: নাহিদ ইসলাম ফ্যাসিবাদী আমলে প্রতিবাদ অব্যাহত রেখেছিল হেফাজতে ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৩ মাসে দেশে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহ শর্টকাটে টাকা উপার্জনের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: মন্ত্রী বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার ৭ নভেম্বরের নেতৃত্বে ‘জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশের অস্তিত্ব’ থাকত না আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করে লাভ হবে না: রিজভী ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, একটি ভাইরাস : শফিকুর রহমান জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে কমছে না খরচ ডিসেম্বর ঘিরে চারদিকে শঙ্কা, কী ঘটতে যাচ্ছে বাংলাদেশে? বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান নতুন তিন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে মাইক হাসি

স্পোর্টস ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 6, 2026
অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে মাইক হাসি

খেলোয়াড় হিসেবে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন, এবার কোচিংয়েও অস্ট্রেলিয়ার ক্রিকেটকে সমৃদ্ধ করার দায়িত্ব নিচ্ছেন মাইক হাসি। সাবেক এই তারকা ব্যাটারকে কনসালট্যান্ট কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, অ্যাশেজ সিরিজ ও ২০২৮ অলিম্পিককে সামনে রেখে তিনটি গুরুত্বপূর্ণ মিশনে অস্ট্রেলিয়া দলের সঙ্গে কাজ করবেন তিনি।

অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে হাসির অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নতুন দায়িত্বে দলের কৌশল নির্ধারণ, প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং পারফরম্যান্স-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ করবেন সাবেক এই ব্যাটার।

খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়ার হয়ে ৩০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হাসি। অবসরের পর কোচিংয়েও গড়ে তুলেছেন সমৃদ্ধ অভিজ্ঞতা। এর আগে অস্ট্রেলিয়া দলের কোচিং স্টাফের সঙ্গে কাজ করেছেন তিনি। দায়িত্ব পালন করেছেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সঙ্গেও। পাশাপাশি আইপিএল ও দ্য হান্ড্রেডের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

অস্ট্রেলিয়া দলের সঙ্গে নতুন ভূমিকায় যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হাসি। তিনি বলেছেন, ‘আগামী বছরগুলোতে আরও অর্থবহ ভূমিকায় দলের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। সাম্প্রতিক সময়ে এই দল অনেক কিছু অর্জন করেছে। সামনে রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং সময়ের আগে কোচ ও খেলোয়াড়দের কিছুটা হলেও সহায়তা করতে চাই।’

হাসিকে কোচিং প্যানেলে ফিরে পেয়ে সন্তুষ্ট অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও। তার মতে, কোচ ও খেলোয়াড়দের দক্ষতার সঙ্গে হাসির অভিজ্ঞতা দারুণভাবে মানিয়ে যাবে।

ম্যাকডোনাল্ড বলেন, ‘আগেও হাসি আমাদের কোচিং স্টাফের অত্যন্ত মূল্যবান সদস্য ছিলেন। কোচ ও খেলোয়াড়দের দক্ষতার পরিপূরক অনেক গুণ রয়েছে তার। বিভিন্ন ফরম্যাট, প্রতিযোগিতা ও দেশে খেলোয়াড় এবং কোচ হিসেবে তার অভিজ্ঞতা যেমন অমূল্য, তেমনি ব্যক্তি হিসেবেও তার গুণাবলি অসাধারণ।’


অন্যান্য সংবাদ