শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগনের কষ্ট লাঘবে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী দুলু ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে বিএনপি: নাহিদ ইসলাম ফ্যাসিবাদী আমলে প্রতিবাদ অব্যাহত রেখেছিল হেফাজতে ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৩ মাসে দেশে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহ শর্টকাটে টাকা উপার্জনের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: মন্ত্রী বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার ৭ নভেম্বরের নেতৃত্বে ‘জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশের অস্তিত্ব’ থাকত না আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করে লাভ হবে না: রিজভী ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, একটি ভাইরাস : শফিকুর রহমান জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে কমছে না খরচ ডিসেম্বর ঘিরে চারদিকে শঙ্কা, কী ঘটতে যাচ্ছে বাংলাদেশে? বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান নতুন তিন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

সাফে বাংলাদেশের উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 5, 2026
সাফে বাংলাদেশের উড়ন্ত সূচনা

স্টেডিয়ামে তখন রীতিমতো উৎসবের আমেজ। জমকালো উদ্বোধন আর আতশবাজির ঝলকানির পর মাঠের লড়াইয়েও দাপট দেখাল বাংলাদেশ।

সাফের ১৫তম আসরে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে লাল-সবুজ জার্সিধারীরা। বদলি হিসেবে নেমে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহীম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শুরু হওয়া এই ম্যাচের আগে ছিল বর্ণিল আনুষ্ঠানিকতা। দিনের শুরুতে ভারত-পাকিস্তান ম্যাচ হলেও টুর্নামেন্টের মূল উদ্বোধনী আয়োজন রাখা হয় সন্ধ্যায়।

২০০৩ সালের সাফজয়ী তারকা ও বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ট্রফি উন্মোচন করে আসরের পর্দা তোলেন। উৎসবের সেই রেশ জামাল ভূঁইয়ারা টেনে নিয়ে গেছেন মাঠের শেষ বাঁশি পর্যন্ত।
এই জয়ে সাফে ভুটানের বিপক্ষে অপরাজিত থাকার ঈর্ষণীয় রেকর্ডটিও অটুট রাখল বাংলাদেশ। এখন পর্যন্ত আসরে আটবারের দেখায় লাল-সবুজদের জয় ৭টিতে, বাকি ম্যাচটি ড্র।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশ। ১৭তম মিনিটে ডান প্রান্ত থেকে রাকিবের মাপা ক্রসে মাথা ছুঁইয়েছিলেন ‘ফলস নাইন’ হিসেবে খেলা বিশ্বনাথ, তবে বলটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ২৫তম মিনিটে নিশ্চিত সুযোগ থেকে বঞ্চিত হয় স্বাগতিকরা। ফাহিমের শট ভুটানের গোলরক্ষক আটকে দেওয়ার পর ফিরতি বলে জোরালো শট নেন সমিত। রক্ষণে বাধা পেয়ে বল ফিরে এলে হ্যান্ডবলের আবেদন করে বাংলাদেশ, যদিও রেফারি তাতে সায় দেননি। বিরতির ঠিক আগে, ৩৯তম মিনিটে রাকিবের চমৎকার এক থ্রু পাসে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন বিশ্বনাথ। ফলে গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহিমের বদলি হিসেবে ফাহমিদুল ইসলামকে মাঠে নামান কোচ ডুলি। তবে তাতে ধার বাড়েনি। উল্টো ৪৫ থেকে ৬৪ মিনিট পর্যন্ত মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশের রক্ষণে বেশ কয়েকবার ভীতি ছড়ায় ভুটান।

ম্যাচের ৬৫ মিনিটে জোড়া পরিবর্তনে খেলার দৃশ্যপটই বদলে দেয় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার বদলে সোহেল রানা এবং বিশ্বনাথের জায়গায় মাঠে নামেন মোহাম্মদ ইব্রাহীম। মাঠে নেমেই জাদুকরী প্রভাব ফেলেন ফর্টিস এফসির এই ফরোয়ার্ড। ৬৮তম মিনিটে বক্সের বাইরে থেকে জায়ানের বাড়ানো লম্বা বলে রাকিব হেড করার পর সমিতের ফিরতি হেড ভুটানের ডিফেন্ডারের গায়ে লেগে চলে আসে ইব্রাহীমের কাছে। বল পেয়ে বিন্দুমাত্র ভুল করেননি ফর্মে থাকা এই ফরোয়ার্ড। ডান পায়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে গ্যালারিকে উল্লাসে ভাসান তিনি। শেষ পর্যন্ত তার এই গোলটিই হয়ে থাকে ম্যাচের ভাগ্য নির্ধারক।

জয়ে আসর শুরু করা বাংলাদেশ ‘এ’ গ্রুপে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে আগামী ১১ নভেম্বর। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তার আগে ৮ নভেম্বর লঙ্কানদের মুখোমুখি হবে ভুটান। এদিকে, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ‘বি’ গ্রুপের রোমাঞ্চকর লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত।


অন্যান্য সংবাদ