বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাকে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: হুমায়ুন কবির শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিরোধীদল ইস্যু না পেয়ে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন করছে: শাহে আলম শ্রমিকদের দাবির সঙ্গে একমত; নৈরাজ্য নিয়ে উদ্বিগ্ন জামায়াত: গোলাম পরওয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম বন্দরকেন্দ্রিক উন্নয়নে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি: প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলনে অর্থায়ন: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায় : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মোংলায় বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি টানা তৃতীয় দফায় ১২০৭২ টাকা বাড়ল স্বর্ণের দাম ঢাকাসহ বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ ইরান যুদ্ধেই নির্বাচনে হার, স্বীকার ট্রাম্পের; তবু হামলা চালানোর ঘোষণা

এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির তলানিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 5, 2026
এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির তলানিতে বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টে চরম হতাশা নিয়ে আসর শেষ করল বাংলাদেশ। বুধবার (৪ নভেম্বর) ভারতের জলন্ধরে অনুষ্ঠিত পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চীনের কাছে ৩-১ গোলে হেরে ছয় দলের মধ্যে সবার নিচে থেকে টুর্নামেন্ট শেষ করেছে লাল-সবুজরা। পুরো টুর্নামেন্টে দুর্বল পারফরম্যান্সের সুবাদে তাদের হজম করতে হয়েছে মোট ২৯টি গোল।

জাপানের আইচি নাগোয়ায় সবশেষ এশিয়ান গেমসে সপ্তম হওয়া বাংলাদেশ মূলত পাকিস্তানের বদলি দল হিসেবে এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিল। ভারত সফরে খেলতে পাকিস্তান অস্বীকৃতি জানালে এশিয়ার শীর্ষ ছয় দলের এই প্রতিযোগিতায় কপাল খোলে বাংলাদেশের। তবে সেই সুযোগের সঠিক সদ্ব্যবহার করতে পারেনি আশরাফুল-জিমিরা।

গ্রুপ পর্বের ম্যাচে অবশ্য চীনের বিপক্ষে দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। তবে স্থান নির্ধারণী ম্যাচে পেরে ওঠেনি লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম কোয়ার্টারেই ৩ গোল হজম করে বসে। পরবর্তীতে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। এক গোল পরিশোধ করলেও সেটি সান্ত্বনা হয়েই রইল। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে ভারতের বিপক্ষে ১৩ গোলের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে শক্তিশালী জাপানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল। এরপর মালয়েশিয়ার বিপক্ষে ৬-১ ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে চীনের বিপক্ষে ১-১ গোলে ড্র বাংলাদেশের একমাত্র প্রাপ্তি।

গ্রুপ পর্বের শীর্ষ চার দল সেমিফাইনালে লড়লেও বাকি দুই দলের স্থান নির্ধারিত হয় পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচের মাধ্যমে। কিন্তু সেই লড়াইয়েও নিজেদের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হন জিমিরারা। জয়শূন্য ও ২৯ গোল হজমের হতাশা নিয়েই এবার দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ হকি দলকে।


অন্যান্য সংবাদ