বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাকে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: হুমায়ুন কবির শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিরোধীদল ইস্যু না পেয়ে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন করছে: শাহে আলম শ্রমিকদের দাবির সঙ্গে একমত; নৈরাজ্য নিয়ে উদ্বিগ্ন জামায়াত: গোলাম পরওয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম বন্দরকেন্দ্রিক উন্নয়নে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি: প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলনে অর্থায়ন: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায় : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মোংলায় বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি টানা তৃতীয় দফায় ১২০৭২ টাকা বাড়ল স্বর্ণের দাম ঢাকাসহ বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ ইরান যুদ্ধেই নির্বাচনে হার, স্বীকার ট্রাম্পের; তবু হামলা চালানোর ঘোষণা

‘২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল’

স্পোর্টস ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : November 5, 2026
‘২০৩০ সালে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির দেখা পাবে ব্রাজিল’

২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর সেলেসাওদের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। তবে দেশটির ফুটবল কিংবদন্তি ও সাবেক অধিনায়ক কাফুর বিশ্বাস, আগামী আসরেই ঘুচে যাবে এই খরা। ২০৩০ বিশ্বকাপে সেলেসাওদের শিরোপা জয়ের খুব ভালো সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।

গত জুলাইয়ের শেষ দিকে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার। তার অবসর প্রসঙ্গে কাফু রয়টার্সকে বলেন, ‘জাতীয় দলের সঙ্গে সবারই একসময় অধ্যায় শেষ হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার এই অধ্যায়টি ছিল সফল। সে নিজের ছাপ রেখে গেছে, বিশ্ব ফুটবলে ব্রাজিলের হয়ে ইতিহাস গড়েছে। ব্রাজিলের হয়ে তার পরিসংখ্যান অবিশ্বাস্য। জাতীয় দলে তার সময়টা ছিল খুব সম্মানজনক।’

ব্রাজিলের জার্সিতে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮টি অ্যাসিস্ট করা নেইমার দেশকে একমাত্র ট্রফি হিসেবে উপহার দিয়েছিলেন ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ। নেইমার অধ্যায় পেছনে ফেলে এখন ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আশাবাদী দুইবারের বিশ্বকাপজয়ী সাবেক ডিফেন্ডার কাফু। ২০৩০ বিশ্বকাপের লক্ষ্যে কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলটি নতুন করে গড়ে উঠছে বলে জানান তিনি।

ইতালিয়ান ক্লাব এসি মিলানে আনচেলত্তির কোচিংয়ে খেলা কাফু আরও বলেন, ‘আমার পূর্ণ বিশ্বাস যে, ২০৩০ সালের চিত্রটা পুরোপুরি ভিন্ন হবে। ব্রাজিলের সেই বিশ্বকাপ জয়ের সুযোগ ও বাস্তব সম্ভাবনা থাকবে। এটি একটি নতুন অধ্যায়, নতুন প্রকল্প। আনচেলত্তি এখন কাজ করার এবং তার কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় পাবেন।’

২০২৫ সালে ব্রাজিলের দায়িত্ব নেওয়া আনচেলত্তি বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পরও ২০৩০ সাল পর্যন্ত দলের দায়িত্বে বহাল আছেন। সাম্প্রতিক সময়ে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে তরুণ ও নতুন খেলোয়াড়দের যাচাই করে দল পুনর্গঠনে জোর দিয়েছেন এই অভিজ্ঞ ইতালিয়ান কোচ। জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের দলেও নতুন মুখ রেখেছেন তিনি।

আনচেলত্তির এই কৌশলকে সমর্থন করে ৫৬ বছর বয়সি কাফু বলেন, ‘দল পুনর্গঠন সবসময়ই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্রাজিল জাতীয় দলের ক্ষেত্রে। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি এই তরুণদের নিয়ে ব্রাজিল দলের মধ্যে সঠিক বোঝাপড়া গড়ে তোলা সম্ভব।’


অন্যান্য সংবাদ