বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাকে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: হুমায়ুন কবির শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিরোধীদল ইস্যু না পেয়ে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন করছে: শাহে আলম শ্রমিকদের দাবির সঙ্গে একমত; নৈরাজ্য নিয়ে উদ্বিগ্ন জামায়াত: গোলাম পরওয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম বন্দরকেন্দ্রিক উন্নয়নে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি: প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলনে অর্থায়ন: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায় : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মোংলায় বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি টানা তৃতীয় দফায় ১২০৭২ টাকা বাড়ল স্বর্ণের দাম ঢাকাসহ বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ ইরান যুদ্ধেই নির্বাচনে হার, স্বীকার ট্রাম্পের; তবু হামলা চালানোর ঘোষণা

বিশ্ববাজারে চার মাসে সর্বনিম্ন তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক / ২৫ জন দেখেছেন
আপডেট : November 5, 2026
বিশ্ববাজারে চার মাসে সর্বনিম্ন তেলের দাম

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল বড় ধাক্কা খেয়েছে। রিপাবলিকান পার্টির পরাজয় এবং কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়ের পর ইরান যুদ্ধের ভয়াবহতা কমে আসার আশায় বিশ্ববাজারে তেলের দরপতন অব্যাহত রয়েছে। ফলে অপরিশোধিত তেলের দাম গত অগাস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

অর্থনৈতিক সংবাদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ০.৮৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩.৭৫ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১.৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৬.৮২ ডলারে। এর আগের সেশনেই দুটি আন্তর্জাতিক বেঞ্চমার্কেই ৮ শতাংশের বেশি বিশাল দরপতন ঘটেছিল, যা গত ৩১ অগাস্টের পর সর্বনিম্ন অবস্থান।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতা হারানোর পর প্রেসিডেন্ট ট্রাম্প রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ তৈরি হওয়ায় ট্রাম্পের এককভাবে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সংকুচিত হবে। এই পরিস্থিতিতে ট্রাম্পের সামরিক শক্তি প্রয়োগের বদলে তেহরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তি বা সমঝোতায় আসার প্রবণতা বাড়বে বলে আশা করছেন বিনিয়োগকারীরা।

পারস্য উপসাগর ও ইরান ঘিরে যুদ্ধের চরম ঝুঁকি কমে আসার এই প্রত্যাশাই মূলত তেলের বাজারে চাপ সৃষ্টি করেছে। ব্যবসায়ীদের মতে, মার্কিন নীতির সম্ভাব্য পরিবর্তনের ফলেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের এই ধারাবাহিক পতন দেখা যাচ্ছে।

এদিকে দেশে ভোক্তাপর্যায়ে আগামী নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার।

গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয় থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্র অনুযায়ী, নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫, পেট্রোল ১৬০ ও কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ থেকে বাড়িয়ে ১৬৫, পেট্রোল ১৪০ থেকে বাড়িয়ে ১৬০ এবং কেরোসিন ১৩৫ থেকে বাড়িয়ে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।


অন্যান্য সংবাদ