বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাকে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: হুমায়ুন কবির শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিরোধীদল ইস্যু না পেয়ে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন করছে: শাহে আলম শ্রমিকদের দাবির সঙ্গে একমত; নৈরাজ্য নিয়ে উদ্বিগ্ন জামায়াত: গোলাম পরওয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম বন্দরকেন্দ্রিক উন্নয়নে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি: প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলনে অর্থায়ন: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায় : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মোংলায় বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি টানা তৃতীয় দফায় ১২০৭২ টাকা বাড়ল স্বর্ণের দাম ঢাকাসহ বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ ইরান যুদ্ধেই নির্বাচনে হার, স্বীকার ট্রাম্পের; তবু হামলা চালানোর ঘোষণা

অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা, কয়েকটিতে ছুটি

অনলাইন ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 5, 2026
অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা, কয়েকটিতে ছুটি

শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে বের হয়ে মিছিল করেছেন। পরে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের পরিস্থিতি সম্পর্কে বিষয়টি নিশ্চিত করেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া। তিনি জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা যায়, সকালে সাভারের উলাইল, রেডিও কলোনি, হেমায়েতপুর, পল্লী বিদ্যুৎ, বাইপাইল ও কাঠগড়া এলাকার অধিকাংশ কারখানায় স্বাভাবিক কর্মচাঞ্চল্য রয়েছে। সকাল ৮টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেন।

তবে নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা হাজিরা দিয়ে কারখানা থেকে বের হয়ে যান। পরে আরও কয়েকটি কারখানার ফটকে শ্রমিকেরা মিছিল করলে সেসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

একপর্যায়ে কয়েকশ শ্রমিক বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে মিছিল করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্ট থেকে তাদের ছত্রভঙ্গ করে দেন।

শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কারখানার ফটক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, পোশাকশ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেছেন। শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


অন্যান্য সংবাদ