বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে: নাহিদ ইসলাম অন্যায়, বিভাজন ও ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ইসরায়েলে অর্থ সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের নবীনগরে ইউপি নির্বাচন ঈদের পর তৃতীয় ধাপে? পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু নির্মাণ পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১,৪০০ নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৯ পুলিশসহ আহত ১১ শ্রমিক আন্দোলনে আ.লীগের সহিংসতার দায় জামায়াতের আমির এড়াতে পারেন না: রাশেদ খাঁন বিমানের সৌদির দাম্মামগামী ফ্লাইট শুরু ৭ নভেম্বর নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সঙ্গে নতুন চাপ, বাড়ছে জীবনযাত্রার ব্যয় চার দিন গ্যাস থাকবে না—এমন খবর সত্য নয় —জানাল পেট্রোবাংলা ‘আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যার অধিকার পুলিশের আছে, যদি প্রেক্ষাপট হয়’ শ্রমিক অসন্তোষ ঠেকাতে ১২ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান একটি দল আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে : ডিএনসিসি প্রশাসক

চাপের মুখে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা

স্পোর্টস ডেস্ক / ১৯ জন দেখেছেন
আপডেট : November 3, 2026
চাপের মুখে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা

অবশেষে সুর নরম করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপ বিক্রির বিতর্কিত প্রস্তাব ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রকল্পের গুরুত্বপূর্ণ নথি কাউন্সিল সদস্যদের দেখার সুযোগ দিচ্ছে সংস্থাটি। সোমবার এ বিষয়ে কাউন্সিল সদস্যদের চিঠি পাঠিয়েছেন ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র।

চিঠিতে বলা হয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত মেনে আগ্রহী সদস্যরা সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে গিয়ে নথিগুলো পর্যালোচনা করতে পারবেন।

এর আগে গত ১৯ অক্টোবর বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নথি প্রকাশ ও প্রশ্নের জবাব দিতে ফিফাকে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিল ইউরোপীয় নিয়ন্তা সংস্থা ইউয়েফা। সংস্থাটির বেঁধে দেওয়া সময়সীমার দিনেই ফিফার নথি দেখানোর উদ্যোগ সামনে এল।

জুলাইয়ের শেষ দিকে বিশ্বকাপের স্বত্ব বিক্রির ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনা সামনে আনেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেসময় ইউয়েফা, এএফসিসহ বিভিন্ন আঞ্চলিক কনফেডারেশন ও ফুটবল ফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে প্রকাশের মাত্র ৪ দিনের মাথায় প্রস্তাবটি বাতিলের ঘোষণা দেন ফিফা সভাপতি।

এফএফই পরিকল্পনাটি সামনে আনার পর ইনফান্তিনোর পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে। প্রকল্পটি বাতিলের পর একাধিক ফুটবল ফেডারেশন ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যাপক সংস্কারের দাবিও তোলে।

ইনফান্তিনোর নেতৃত্ব ও ফিফার কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছিল ইউয়েফা। গত মাসে ফিফার কাছে পাঠানো চিঠিতে এফএফই প্রকল্প এবং ফিফা পিস প্রাইজসহ ইনফান্তিনোর সভাপতিত্ব নিয়ে শতাধিক প্রশ্নের উত্তর চেয়েছিল তারা।

তবে ফিফার দাবি, দুই সপ্তাহের মধ্যে এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। আজারবাইজানের বাকুতে নতুন যুব বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি এবং আগামী ২৩ নভেম্বর নারী বিশ্বকাপের ২০৩১ ও ২০৩৫ আসরের আয়োজক নির্ধারণে বিশেষ কংগ্রেসের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সংস্থাটি। যুক্তরাষ্ট্রে চলমান আইনি কার্যক্রমের কারণেও কিছু বিষয়ে সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছেন রয়টার্সের সূত্র।

ফিফা জানিয়েছে, যথাসময়ে কাউন্সিল সদস্যদের প্রশ্নের জবাব দেওয়া হবে। তবে গুরুত্বপূর্ণ নথি দেখার আমন্ত্রণ কেবল কাউন্সিল সদস্যদের জন্যই।

এদিকে ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে সভাপতি হওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। এক সপ্তাহের কিছু বেশি সময় আগে এশীয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা ইনফান্তিনোর চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের প্রতি সমর্থন জানান। এতে ইনফান্তিনোর বিরোধিতায় কিছুটা একঘরে হয়ে পড়েছে ইউরোপ।

২০২৭ সালের মার্চে ফিফা সভাপতির পরবর্তী নির্বাচন। সেই নির্বাচনে চতুর্থ মেয়াদের জন্য প্রার্থী হওয়ার কথা রয়েছে ইনফান্তিনোর। তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর।


অন্যান্য সংবাদ