মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে: নাহিদ ইসলাম অন্যায়, বিভাজন ও ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ইসরায়েলে অর্থ সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের নবীনগরে ইউপি নির্বাচন ঈদের পর তৃতীয় ধাপে? পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু নির্মাণ পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১,৪০০ নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৯ পুলিশসহ আহত ১১ শ্রমিক আন্দোলনে আ.লীগের সহিংসতার দায় জামায়াতের আমির এড়াতে পারেন না: রাশেদ খাঁন বিমানের সৌদির দাম্মামগামী ফ্লাইট শুরু ৭ নভেম্বর নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সঙ্গে নতুন চাপ, বাড়ছে জীবনযাত্রার ব্যয় চার দিন গ্যাস থাকবে না—এমন খবর সত্য নয় —জানাল পেট্রোবাংলা ‘আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যার অধিকার পুলিশের আছে, যদি প্রেক্ষাপট হয়’ শ্রমিক অসন্তোষ ঠেকাতে ১২ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান একটি দল আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে : ডিএনসিসি প্রশাসক

অভিষেকেই সাত গোল বেলিংহামের বাবার

স্পোর্টস ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : November 3, 2026
অভিষেকেই সাত গোল বেলিংহামের বাবার

ছেলেরা যখন ক্লাব ফুটবলে আলো ছড়াচ্ছেন, তখন মাঠে নেমে আলোচনায় এলেন বাবা মার্ক বেলিংহামও। ইংল্যান্ডের ওভার-৫০ ভেটেরান্স দলে অভিষেকেই সাত গোল করেছেন জুড ও জোবে বেলিংহামের বাবা। তার দুর্দান্ত পারফরম্যান্সে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ১৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড।

কেমব্রিজশায়ারে আয়ারল্যান্ডের বিপক্ষে আক্রমণভাগে খেলেন ৫০ বছর বয়সী মার্ক। ইংল্যান্ডের জার্সিতে এটিই ছিল তার প্রথম ম্যাচ। প্রথমার্ধেই করেন ছয় গোল। বিরতির পর আরও একটি গোলের পাশাপাশি সতীর্থকে দিয়ে করান আরেকটি গোল।

দীর্ঘদিন অপেশাদার ফুটবলে খেলেছেন মার্ক। ১৭ বছরের ক্যারিয়ারে খেলেছেন ২২টি ক্লাবে। এর মধ্যে ছিল লেমিংটন ও ব্রমসগ্রোভ স্পোর্টিং। নব্বইয়ের দশকের শেষ দিকে খেলেছেন চেলটেনহ্যাম টাউন ও নিউপোর্ট কাউন্টিতেও।

২০১৯ সালে ফুটবল থেকে অবসর নেন মার্ক। তবে ভেটেরান্স টুর্নামেন্টে খেলা চালিয়ে যান। পরে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফেরার সিদ্ধান্ত নেন। আর প্রত্যাবর্তনের ম্যাচেই সাত গোল করে চমকে দেন সবাইকে।

মার্কের এই কীর্তিতে বেলিংহাম পরিবারের জন্য স্মরণীয় হয়ে থাকল পুরো সপ্তাহান্ত। এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে রেসিং সান্তান্দারের বিপক্ষে ৩-০ গোলের জয়ে নিজের ৫০তম গোল করেন বড় ছেলে জুড। অন্যদিকে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বরুসিয়া ডর্টমুন্ডের ২-২ গোলের ড্রয়ে নজর কাড়েন ছোট ছেলে জোবে।

ওই ম্যাচে গোল করেছিলেন জোবে। তবে সতীর্থ কার্নি চুকউয়েমেকার ফাউলের কারণে সেই গোল বাতিল করেন রেফারি। জার্মানিতে যোগ দেওয়ার ১৫ মাস পর ডর্টমুন্ডের হয়ে এটিকে তার অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে দুই ছেলের পাশে ছায়ার মতো ছিলেন মার্ক। বার্মিংহামে তাদের বেড়ে ওঠা থেকে পেশাদার ফুটবলে প্রতিষ্ঠা পাওয়া, প্রতিটি ধাপেই বাবার সমর্থনের কথা একাধিকবার জানিয়েছেন জুড ও জোবে।


অন্যান্য সংবাদ