সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৪৮ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: রিজভী ‘অগ্নিসন্ত্রাসের দায় জামায়াতের আমির কোনোভাবেই এড়াতে পারেন না’ স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরো উৎসাহিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কারখানায় ফিরে যান, প্রয়োজন হলে আন্দোলনে যোগ দিতে ডাকব’ নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না: মাহদী আমিন সৌদিতে সতর্কতা জারি, দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে বুলগেরিয়া দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের রাজপথকে ‍উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আ.লীগ: রাশেদ খাঁন সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

‘কারখানায় ফিরে যান, প্রয়োজন হলে আন্দোলনে যোগ দিতে ডাকব’

অনলাইন ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 2, 2026
‘কারখানায় ফিরে যান, প্রয়োজন হলে আন্দোলনে যোগ দিতে ডাকব’

আন্দোলনরত তৈরি পোশাকশ্রমিকদের কারখানায় ফিরে কাজে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে ন্যায্য মজুরি আদায়ে প্রয়োজনে আবারও আন্দোলনে যোগ দিতে শ্রমিকদের ডাকবেন বলে আশ্বাস দিয়েছেন তারা।

আজ (সোমবার, ২ নভেম্বর) ঢাকার বিজয়নগরে শ্রম ভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তৈরি পোশাকশ্রমিকদের ‘নিম্নতম মজুরি বোর্ডে’ শ্রমিক প্রতিনিধি হিসেবে নতুন নিয়োগ পাওয়া বাবুল আক্তার।

তিনি বলেন, ‘দয়া করে আপনারা কারখানায় ফিরে কাজে যোগ দিন। আমরা আপনাদের ন্যায্য মজুরির জন্য লড়াই করব। প্রয়োজন হলে আন্দোলনে যোগ দিতে আপনাদের ডাকব।’

এসময় ভাঙচুরের সঙ্গে জড়িত না থেকেও আন্দোলনে অংশ নেয়া শ্রমিক নেতাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান বাবুল।

তিনি জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো কার্যকর করতে কাজ করবেন শ্রমিক নেতারা। বাবুল বলেন, ‘সভা করার অজুহাতে নতুন মজুরি কার্যকরে কোনো বিলম্ব হতে দেব না।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘চলমান আন্দোলনে শ্রমিকদের কোনো উপকার হচ্ছে না; বরং এতে তাদের ন্যায্য দাবিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

আওয়াজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমা আক্তার শ্রমিকদের আন্দোলনে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী অনুপ্রবেশ করেছে কি না, তা চিহ্নিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘এই পরিস্থিতির কারণে কারখানার মালিকেরা ক্রয়াদেশ হারাচ্ছেন।’

এসময় সংবাদ সম্মেলনে আরও কয়েকজন শ্রমিক নেতা উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ