সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৪৮ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: রিজভী ‘অগ্নিসন্ত্রাসের দায় জামায়াতের আমির কোনোভাবেই এড়াতে পারেন না’ স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরো উৎসাহিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কারখানায় ফিরে যান, প্রয়োজন হলে আন্দোলনে যোগ দিতে ডাকব’ নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না: মাহদী আমিন সৌদিতে সতর্কতা জারি, দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে বুলগেরিয়া দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের রাজপথকে ‍উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আ.লীগ: রাশেদ খাঁন সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 2, 2026
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বমুখী থাকার পর কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি অবসানের সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

সোমবার (২ নভেম্বর) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ১১২ ডলারের কাছাকাছি নেমে আসে। একই সঙ্গে কমেছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও।

আন্তর্জাতিক বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ দশমিক ৩৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ৯২ ডলারে নেমেছিল। অন্যদিকে, ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৭১ শতাংশ কমে দাঁড়ায় ১০২ দশমিক ৩৪ ডলারে।

দিনের পরের হালনাগাদ তথ্যে দরপতনের মাত্রা আরও স্পষ্ট হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ১৫ ডলারে নেমে আসে।

একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম কমে ২ দশমিক ৩ শতাংশ, দাঁড়ায় ১০১ দশমিক ৭৩ ডলারে। তবে অক্টোবর মাসজুড়ে ব্রেন্টের দাম ১৩ দশমিক ৬ শতাংশ বেড়েছিল।
দাম কমার কারণ

তেলের দাম কমার পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা। রয়টার্স জানায়, ইরান ও কাতারের মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় দিনের মতো চলা এসব আলোচনায় যুদ্ধের অবসানের সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।

তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। পারস্য উপসাগরে তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। ফলে যুদ্ধ পরিস্থিতির নতুন কোনো অবনতি হলে তেলের দাম আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকেরা।

দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানকে ঘিরে উত্তেজনা বাড়লে ব্রেন্ট ক্রুডের দাম আবারও ১২০ ডলারের কাছাকাছি যেতে পারে। অন্যদিকে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ স্বাভাবিক হলে দাম ৮০ ডলারের দিকে নেমে আসার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে গোল্ডম্যান স্যাকস।

তথ্যসূত্র: রয়টার্স, দ্য ইকোনমিক টাইমস ও সৌদি প্রেস এজেন্সি।


অন্যান্য সংবাদ