সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৪৮ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: রিজভী ‘অগ্নিসন্ত্রাসের দায় জামায়াতের আমির কোনোভাবেই এড়াতে পারেন না’ স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরো উৎসাহিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কারখানায় ফিরে যান, প্রয়োজন হলে আন্দোলনে যোগ দিতে ডাকব’ নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না: মাহদী আমিন সৌদিতে সতর্কতা জারি, দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে বুলগেরিয়া দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের রাজপথকে ‍উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আ.লীগ: রাশেদ খাঁন সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

আরও শক্তিশালী হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’

অনলাইন ডেস্ক / ৩৪ জন দেখেছেন
আপডেট : November 2, 2026
আরও শক্তিশালী হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আরও ঘনীভূত ও শক্তিশালী হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, এদিন রাত ৩টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১,৩৫০ কিলোমিটার, মোংলা থেকে ১,২৪৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১,২৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এদিকে ভারত আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যরাত থেকে ভোর ৪টার মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

এ সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

বিএমডির আবহাওয়াবিদ হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে জানান, তীব্র ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের ধারাবাহিক গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার স্পর্শ করেছে, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস


অন্যান্য সংবাদ