সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৪৮ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: রিজভী ‘অগ্নিসন্ত্রাসের দায় জামায়াতের আমির কোনোভাবেই এড়াতে পারেন না’ স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরো উৎসাহিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কারখানায় ফিরে যান, প্রয়োজন হলে আন্দোলনে যোগ দিতে ডাকব’ নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না: মাহদী আমিন সৌদিতে সতর্কতা জারি, দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে বুলগেরিয়া দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের রাজপথকে ‍উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আ.লীগ: রাশেদ খাঁন সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ-যুবলীগ: রিজভী

অনলাইন ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : November 1, 2026
দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ-যুবলীগ: রিজভী

গার্মেন্টস কর্মীদের বেতন বৃদ্ধির আন্দোলনের নামে গাড়িতে আগুন দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার (১ নভেম্বর) বিকেলে ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকারের উদ্যোগগুলো পাশ কাটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, গাড়িতে আগুন দেয়া হচ্ছে। পরে যাদের ধরা হচ্ছে, দেখা যাচ্ছে তারা ছাত্রলীগ-যুবলীগ। একদিকে পরাজিত শক্তি, আরেকদিকে আরেকটি নতুন শক্তি। এ সময় সব চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে বিএনপি এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

বিরোধীদলের সমালোচনা করে তিনি বলেন, জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের ইতিহাস, জামায়াতের ইতিহাস স্বৈরশক্তির সঙ্গে গাঁটছড়া বাঁধার ইতিহাস। এক দফা আর রাজপথ দখলের হুঁশিয়ারি দিলে, হাত গুটিয়ে ঘরে বসে থাকবে না বিএনপি। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে লংমার্চ না করে বিরোধীদলকে আলোচনার আহ্বান জানান রিজভী।


অন্যান্য সংবাদ