শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফয়সল আমীন বিজয়ী ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, প্রজ্ঞাপন জারি দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস দেশে একের পর এক হত্যাকাণ্ড, ইনকিলাব মঞ্চের উদ্বেগ বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট ইউনিয়ন পরিষদ নির্বাচন,তফসিল কবে, কোন জেলায় কখন? পাকিস্তানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ থামছেই না হাম উপসর্গে মৃত্যু, আরও ৭ প্রাণহানি স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তনের পরিকল্পনা সরকারের: স্বাস্থ্যমন্ত্রী ওয়াসাকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী, ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আলটিমেটাম বিশ্ববাজারে ১ শতাংশ কমলো স্বর্ণের দাম ইসরায়েলের নির্বাচনে ঝুলে গেছে, সরকার গঠন আরবদের হাতে ইরানে নতুন হামলার জল্পনার মধ্যেই পেন্টাগনের শীর্ষ পরিকল্পনাকারী বরখাস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বিচার ব্যবস্থাকে জনগণের আস্থার জায়গায় নিতে চাই : আইনমন্ত্রী

দেশে একের পর এক হত্যাকাণ্ড, ইনকিলাব মঞ্চের উদ্বেগ

অনলাইন ডেস্ক / ৪ জন দেখেছেন
আপডেট : October 29, 2026
দেশে একের পর এক হত্যাকাণ্ড, ইনকিলাব মঞ্চের উদ্বেগ

দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর নীরব ভূমিকার সমালোচনা করে চাঁদপুরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদির হত্যা, জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ বাজারে আয়োজিত মিছিল ও সমাবেশে সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘এত হত্যাকাণ্ডের পরও স্বরাষ্ট্রমন্ত্রী নীরব।’

দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামীতে স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন বলে মাইকিং করার পরিস্থিতি তৈরি হতে পারে।’

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণ ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করেছে। পছন্দ হোক বা না হোক, জনগণের রায় বাস্তবায়ন করতে হবে।

হাজীগঞ্জ বাজার ছাড়াও দোয়াভাঙ্গা, মহামায়া, বাবুরহাট, ওয়ারলেস বাজার, চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ও শহীদ মিনার চত্বর এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় নেতাকর্মীরা ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও হত্যাকারীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


অন্যান্য সংবাদ