বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অবশেষে সৌদিতে ফ্লাইট চালু করছে বিমান ধর্ম যার যার, রাষ্ট্র সবার—অসাম্প্রদায়িক বাংলাদেশই প্রত্যাশা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে : প্রধানমন্ত্রী সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায় অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা! বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার, আহত ১ লাখ ৭৬ হাজার ভারতের দ্বিতীয় দলকে ২৭-০ গোলে হারাল বেনিন সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির জামায়াতের ‘জান্নাতের পথ’ নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

অনলাইন ডেস্ক / ৩০ জন দেখেছেন
আপডেট : October 21, 2026
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান

সেনাবাহিনীর তত্ত্বাবধানে কড়া নিরাপত্তায় রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের আরেকটি চালান। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার পরপরই ইউরেনিয়াম বহনকারী গাড়িবহরটি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কেউ নাম প্রকাশ করতে রাজী হননি।

এর আগে, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর ৫টার দিকে রওনা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী গাড়ির বহর।

সেনাবাহিনী ছাড়াও নিরাপত্তায় ছিল এসআরবি, পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুরো সড়কপথ জুড়েই ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ এসআরবি সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছিল।

এর আগে, মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো বিমান। এ সময় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন।

এ নিয়ে এ বছর ইউরেনিয়ামের তিনটি চালান রূপপুরে পৌঁছালো। এর মধ্যে গত ৩ ও ১১ অক্টোবর প্রথম ইউনিটের ইউরেনিয়ামের চালান রূপপুরে পৌঁছায়। আজ আসলো দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম।


অন্যান্য সংবাদ