বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অবশেষে সৌদিতে ফ্লাইট চালু করছে বিমান ধর্ম যার যার, রাষ্ট্র সবার—অসাম্প্রদায়িক বাংলাদেশই প্রত্যাশা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে : প্রধানমন্ত্রী সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায় অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা! বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার, আহত ১ লাখ ৭৬ হাজার ভারতের দ্বিতীয় দলকে ২৭-০ গোলে হারাল বেনিন সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির জামায়াতের ‘জান্নাতের পথ’ নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন

অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই শহীদদের অনুষ্ঠানে যাননি বিরোধীদলীয় নেতা

অনলাইন ডেস্ক / ৩১ জন দেখেছেন
আপডেট : October 20, 2026
অতিথি তালিকায় নাম না থাকায় জুলাই শহীদদের অনুষ্ঠানে যাননি বিরোধীদলীয় নেতা

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলের নেতারা উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা কেন যাননি, তার ব্যাখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। তাঁর দাবি, অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে মন্ত্রীর পদমর্যাদার বিরোধীদলীয় নেতার নাম উল্লেখ ছিল না।টিভি দেখুন

মঙ্গলবার (২০ অক্টোবর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার এ কথা বলেন। তিনি জানান, আমন্ত্রণপত্রে সরকারের অন্য অতিথিদের নাম থাকলেও বিরোধীদলীয় নেতার নাম ছিল না। এমনকি অনুষ্ঠানে তিনি কোন পরিচয়ে উপস্থিত হবেন, সেটিও উল্লেখ করা হয়নি।

গোলাম পরওয়ার প্রশ্ন তোলেন, আমন্ত্রণপত্রে যথাযথ পরিচয় উল্লেখ না থাকলে বিরোধীদলীয় নেতা সেখানে কীভাবে উপস্থিত হবেন? তাঁকে কি দর্শক সারিতে বসতে হবে—এমন প্রশ্নও তোলেন তিনি।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন ও আধুনিকায়ন করা ওসমানী উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের অনুপস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সরকারি আদেশ দেখুন

প্রধানমন্ত্রী বলেন, যাঁদের আত্মত্যাগের কারণে বিরোধী দলের নেতারা আজ বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্য হিসেবে পরিচিতি পেয়েছেন, সেই শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে তাঁদের থাকা উচিত ছিল।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা করলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সংসদে বিরোধী দল অবশ্যই সরকারের সমালোচনা করবে, তবে তা হতে হবে গঠনমূলক। পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতে আটকে থাকলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।


অন্যান্য সংবাদ