রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

তিন মিনিটেই নোরার সোনা জয়

স্পোর্টস ডেস্ক / ১০৬ জন দেখেছেন
আপডেট : July 26, 2021

মাত্র তিন মিনিটে সোনা জয় করলেন নেরা। অলিম্পিকে একটি সোনা জয়ের জন্য অ্যাথলেটদের কত পরিশ্রমই না করতে হয়। অথচ কসোভোর নোরা জকোভা কি না সেটি জিতলেন মাত্র তিন মিনিটে। সোমবার টোকিও অলিম্পিকে ঘটেছে এমন ঘটনা।

মেয়েদের ৫৭ কেজি ওজন শ্রেণির ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন ফ্রান্সের সারাহ লিওনি কিসিককে। খেলার ২ মিনিট ৪৫ সেকেন্ডের সময় হঠাৎ নোরার দিকে ডাইভ দেন তিনি। যা জুডোতে সবচেয়ে বড় অপরাধ। এর শাস্তি হিসেবে সারাহ লিওনি কিসিককে পরাজিত আর নোরাকে জয়ী ঘোষণা করা হয়। এতে চূড়ান্ত লড়াইয়ে মাত্র তিন মিনিটের মধ্যেই সোনা জিতে নিলেন কসোভোর মেয়ে নোরা।

কসোভোর তৃতীয় জুডোকা হিসেবে অলিম্পিকে সোনা জিতেছেন তিনি। ফাইনালে ওঠার পথে তিনি শেষ ষোলোতে হারান নেদারল্যান্ডসের সাননে ভেরগানকে। কোয়ার্টারে হারান স্লোভেনিয়ার কাজা কাইজার আর সেমিতে তাস্কুসা ইউসিদাকে।

এবারের আসরে কসোভোর এটি দ্বিতীয় সোনা। এর আগে টোকিও অলিম্পিকে দেশটির পক্ষে সোনা জেতেন দিস্তিরা ক্রাসিনিকা। ২০১৬ রিও অলিম্পিকে কসোভোর হয়ে প্রথম সোনা জেতেন মাজলিন্দা কেলমেন্ডি।


অন্যান্য সংবাদ