মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

যেসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

রিপোর্টারের নাম : / ৫৫ জন দেখেছেন
আপডেট : August 29, 2022

অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযানে নেমেছে স্বাস্থ্য অধিদফতর। আজ সোমবার (২৯ আগস্ট) হাসপাতাল ও ক্লিনিক শাখার অভিযানে ঢাকার ৮টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করেছে।

বন্ধ হওয়া হাসপাতাল ও ডায়াগনস্টিকগুলো হলো-
খিলগাও জেনারেল হাসপাতাল, সেন্ট্রাল বাসাবাে জেনারেল হাসপাতাল, কনক জেনারেল হাসপাতাল, সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, খিদমাহ লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা জেনারেল হাসপাতাল, হেয়ার ট্রান্সপ্লান্ট কসমেটিক সার্জারী কনসালটেন্সী এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা পেইন এন্ড স্পাইন সেন্টার।

এদিকে বৈধ কাগজপত্র না থাকায় শেরপুরে সাতটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য অধিদপ্তর।

বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বন্ধন ডায়াগনস্টিক সেন্টার, আর.এইচ ডায়াগনস্টিক সেন্টার, নিউ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার, সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টার, সিরিয়া ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার এবং নিউ লাইফ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

শেরপুর জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য বলেন, ‘অবৈধভাবে পরিচালিত ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।’

এর আগে, রোববার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত অভিযানে মোট ১ হাজার ৬৪১টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়। অভিযানের ফলে নিবন্ধনের আবেদন থেকে ২৫ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৬৭ টাকা রাজস্ব আয় হয়েছে। এ ছাড়া নতুন লাইসেন্সর জন্য পরিদর্শনের অপেক্ষায় এক হাজার ৯৮৬টি, লাইসেন্স নবায়নের জন্য পরিদর্শনের অপেক্ষায় ২ হাজার ১৭টি প্রতিষ্ঠান। পাশাপাশি নতুন লাইসেন্স দেয়া হয়েছে ১ হাজার ৪৮৯টি, লাইসেন্স নবায়ন হয়েছে ২ হাজার ৯৩০টি। নতুন লাইসেন্সের জন্য পরিদর্শন শেষ হয়েছে ৩৭৯টির এবং লাইসেন্স নবায়নের জন্য ১ হাজার ৭৬টি পরিদর্শন শেষ হয়েছে আর নতুন লাইসেন্সের জন্য পেন্ডিং রয়েছে দুই হাজার আবেদন।


অন্যান্য সংবাদ