শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেশে ভয়ঙ্কর দুঃসময় যাচ্ছে- রিজভী

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : August 27, 2022

দেশে ভয়ঙ্কর দুঃসময় যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার (২৭শে আগস্ট) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীকে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রিজভি বলেন, দেশ কঠিন সময় পার করছে। সাংবাদিকরা সঠিকভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে না। দেশের এমন পরিস্থিতিতে কাজী নজরুলের লেখনি প্রেরণা যুগিয়ে যাচ্ছেন। আমাদেরকে সাহস দিয়ে যাচ্ছেন দুঃশাসনের বিরুদ্ধে কিভাবে লড়তে হয়।

রিজভী বলেন, আমরা যে সংগ্রামে আছি তা হচ্ছে মানুষ এখন অধিকার ছাড়া। সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি বিগত ১৪-১৫ বছর ধরে। আমাদের এই সংগ্রামের প্রধান প্রেরণা হচ্ছেন কাজী নজরুল ইসলামের রচিত গান কবিতা এবং অন্যান্য লেখনি। কারণ তিনি তার জীবনে লেখনি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ গুলো করেছেন দুঃশাসনের বিরুদ্ধে যার কারণে তিনি বার বার নির্যাতিত হয়েছেন কারাগারে গেছেন।


অন্যান্য সংবাদ