মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

সারা জীবন যার হাত ধরে চলেছেন তারই হাত ধরলেন ফারুকী

রিপোর্টারের নাম : / ৪৯ জন দেখেছেন
আপডেট : August 12, 2022

জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এখন বেশ আলোচনায় আছেন। ফারুকী নির্মিত ‘শনিবার বিকেল’ সিনেমার সেন্সরশিপ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় অনেকে অনেক কথা বলছেন। তবে এসবের ভিড়েও আজ অন্য কারণে সামনে এসেছেন ফারুকী। ফেসবুক পোস্টে ঢেলে দিয়েছেন নিজের অতীতের আবেগ। যেন স্বপ্ন ছোঁয়ার খুশি পেয়েছেন ফারুকী।

বৃহস্পতিবার মাঝরাতে নিজের ফেসবুক পেইজে আরেক জ্ঞানী নির্মাতা ফরিদুর রেজা সাগরকে নিয়ে লিখেছেন আবেগমাখা এক লেখা। তিনি লিখেছেন, ‘কালকে চ্যানেল আই-য়ের দোতলা থেকে নামতেছি আমি, সাগর ভাই, আরো কয়েকজন। সিঁড়ি পর্যন্ত এসে সাগর ভাই অজান্তেই আমার হাত ধরতে গিয়ে আবার অন্য কাউকে যেনো খুঁজতে লাগলেন। আমি বুঝতে পারলাম কারো একজনের হাত ধরে নামলে ওনার জন্য সহজ হয়। কিন্তু সংকোচে আমার হাত ধরতে চাইলেন না।’

এখানেই শেষ নয়, ফারুকী আরও লেখেন, ‘আমি হাত বাড়াইয়া বললাম, “সাগর ভাই, ধরেন”! উনি বলেন, “না, না, তুমি তো ব্যালেন্স রাখতে পারবা না!” বললাম, “আমি ব্যায়াম করি নিয়মিত, ধরেন”!’

এরপর ফারুকী লিখেছেন, ‘তারপর উনি আমার হাত ধরে নামলেন পরম নিশ্চিন্তে। সারা জীবন যে মানুষটার হাত ধরে চললাম, আজকে উনাকে যখন হাতটা দিতে পারছি ধরার জন্য, আমার কী অনুভুতি হইছিলো বোঝাইতে পারবো না। আমরা হয়তো উনার হাত ধরছিলাম প্রতীকী অর্থে, আর উনি ধরছেন আক্ষরিক অর্থে, কিন্তু এর মধ্যে যে অনির্বচনীয় যোগ তৈরি হইছে, সেটা আমার জীবনের এক অন্যতম স্মৃতি হয়ে থাকবে। সাগর ভাইকে আমি ভাই ডাকি, তিশা ডাকে মামা। আমি জানিনা ইলহাম কী ডাকবে। কিন্তু ইলহাম একটু বুঝতে যখন শিখবে, তখন জানবে তার খেলনা ভান্ডারের বড় কালেকশনটাই সাগর নানার দেয়া।

ফরিদুর রেজা সাগরকে নিয়ে ফারুকী শেষদিকে লেখেন, ‘ইনি হচ্ছেন সেই মানুষ, যিনি অসুখের জন্য দুনিয়ার আরেক মাথায় চিকিৎসা নিতে থাকলেও খেয়াল থাকে ইলহাম নামে একজন আছে যার জন্য খেলনা কিনতে হবে। এই খেয়াল উনি আরো হাজার হাজার মানুষের জন্যই রেখে আসছেন। এটাই উনি!’


অন্যান্য সংবাদ