রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টি-টোয়েন্টিতে পোলার্ডের নতুন ইতিহাস

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : August 9, 2022

ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক কাইরন পোলার্ড। স্বীকৃত ২০ ওভারের ক্রিকেটে ৬০০ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন এ ক্যারিবীয় অলরাউন্ডার।

সোমবার (৮ আগস্ট) লর্ডসে ইংল্যান্ডের একশ বলের ক্রিকেট দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে খেলতে নেমে এ কীর্তি গড়েছেন সাবেক ক্যারিবীয় কাপ্তান পোলার্ড । ১০০ বলের খেলা হলেও এটিকে পরিসংখ্যানে টি-টোয়েন্টি বলেই বিবেচনা করা হয়।

এই মাইলফলক স্পর্শের দিন দারুণ এক ক্যামিও ইনিংস খেলেছেন । পাঁচ নম্বরে নেমে এক চার ও চারটি ছয়ের মারে ১১ বলে ৩৪ রানের টর্নেডো বইয়েন তিনি। তার দলও ম্যাচটি জিতেছে ৫২ রানের বড় ব্যবধানে।

টি-টোয়েন্টি ফরম্যাটে আপাতত ম্যাচ খেলার রেকর্ডে পোলার্ডের আশপাশে কেউ নেই। তার স্বদেশি ডোয়াইন ব্রাভো রয়েছেন দুই নম্বরে, খেলেছেন ৫৪৩টি ম্যাচ। এছাড়া ৫০০ ম্যাচ খেলতে পারেননি আর কোনো ক্রিকেটার। তবে ৪০০ ম্যাচ খেলেছেন আরও পাঁচজন ক্রিকেটার। তারা হলেন শোয়েব মালিক (৪৭২), ক্রিস গেইল (৪৬৩), রবি বোপারা (৪২৬), সুনিল নারিন (৪২১) ও আন্দ্রে রাসেল (৪১৪)।


অন্যান্য সংবাদ